ঢাকাসোমবার , ২৩ সেপ্টেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সম্প্রতি বাঘারপাড়ায় চোরের উপদ্রব বৃদ্ধি!

nayem ahmed
সেপ্টেম্বর ২৩, ২০১৯ ১০:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাঘারপাড়াঃ সমপ্রতি যশোরের বাঘারপাড়ায় চোরের উপদ্রব ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। প্রায় ২ মাস পূর্বে করিমপুর হাই স্কুলের পাশ থেকে ৯ টি স্যালো মেশিন চুরির পর ২২ আগষ্ট দিবাগত রাতে একই মাঠের পূর্ব এলাকা ঈদগাহের দক্ষিন পাশ হতে পাম্প সহ ৫ টি স্যালো মেশিন চুরির ঘটনা ঘটল।

ক্ষতিগ্রস্ত কৃষক লোকমান মোল্যা জানান, তার এবং বিল্লাল সর্দার, ইমাম সর্দার, জাফর বিশ্বাস এবং তুরফান সর্দারের স্যালো মেশিন চুরি হয়েছে।

এবছর অনাবৃষ্টির কারনে ধানের ক্ষেতে সেচ দেয়ার জন্য করিমপুরের দক্ষিন মাঠে স্যালো মেশিনগুলো সেট করা ছিল বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান।

কৃষক বিল্লাল সর্দার জানান যে, প্রতিটা মেশিনের দাম গড়ে প্রায় ২০ হাজার টাকা করে। সোমবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকরা স্যালো মেশিন চুরির বিষয়ে জানার পর কান্নায় ভেঙ্গে পড়েন।

উল্লেখ্য যে,আগষ্ট করিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিখা রানী সেনর জোকা গ্রামের বাড়ি থেকে দিনদুপুরে জানালা ভেঙ্গে ঘরে ঢুকে ৩২ হাজার টাকা চুরি হয়েছে।

একর কিছুদিন পূর্বে করিমপুরের হাফিজুর সর্দারে বাড়ি থেকে রাতে ৮৩ হাজার টাকা চুরি হয়েছে। এ দুটি চুরির বিষয়ে থানায় মামলা হলেও বারবার সংগঠিত স্যালো মেশিন চুরির বিষয়ে কোন মামলা হয়নি বলে জানা গেছ।

স/এষ্