ঢাকাবুধবার , ৯ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সব ছেড়ে তিনি বেছে নিলেন সাধারণ এক প্রেমিকের হাত !

admin
আগস্ট ৯, ২০১৭ ১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

মালয়েশিয়ার অন্যতম ধনকুবের ক্যা পেংয়ের মেয়ে অ্যাঞ্জেলিন ফ্রান্সিস খো। সোনার চামচ মুখে নিয়ে জন্ম তাঁর। ভ্রমণের জন্য ব্যক্তিগত জেট উড়োজাহাজ, তিন মহাদেশে বাড়ি, সার্বক্ষণিক নিরাপত্তা, কলিং বেল বাজালে সেবার জন্য ছুটে আসা সহকারী—কী ছিল না তাঁর জীবনে? কিন্তু সব ছেড়ে তিনি বেছে নিলেন সাধারণ এক প্রেমিকের হাত।

ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, অ্যাঞ্জেলিন ২০০১ সালে পড়াশোনার জন্য মালয়েশিয়া থেকে যুক্তরাজ্যে যান। ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে। সেখানে পড়াশোনার সময় ২০০৮ সালে পরিচয় হয় জেদিদিয়াহ ফ্রান্সিস নামের এক তরুণের সঙ্গে। ক্যারিবীয় অঞ্চলের ফ্রান্সিস তখন পেমব্রোক কলেজে ডেটাবিষয়ক গবেষক হিসেবে কাজ করছিলেন। পরিচয় প্রেমে গড়ায়।

অ্যাঞ্জেলিন যখন এই প্রেমের সম্পর্কের কথা তাঁরা ধনকুবের বাবাকে বললেন, তখন ভীষণ খেপে গেলেন তিনি। সাফ জানিয়ে দিলেন, এই বিয়ে হতে পারে না। ফ্রান্সিসকে বিয়ে করলে তিনি মেয়েকে ত্যাজ্য করবেন। সে ক্ষেত্রে তাঁর বিশাল সম্পত্তির কিছুই পাবেন না অ্যাঞ্জেলিন।

এ পরিস্থিতিতে অ্যাঞ্জেলিন কোনো দ্বিধা-দ্বন্দ্বে ভোগেননি। বরং খুব স্বাভাবিকভাবে বাবাকে জানিয়ে দেন, তিনি তাঁর সম্পত্তি নয়; ফ্রান্সিসকেই বেছে নিচ্ছেন। আর বাবা যে তাঁর প্রতি ঠিক আচরণ করছেন না, তা–ও জানিয়ে দিলেন। তাঁর ভাষায়, ‘বাবা যে ভূমিকা নিয়েছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

সব বাধা উপেক্ষা করে, প্রাচুর্য ছেড়ে, খুব সাদামাটাভাবে বিয়ে করেছেন অ্যাঞ্জেলিন ও ফ্রান্সিস। তাঁদের বিয়েতে কাছের ৩০ জনের মতো বন্ধু উপস্থিত ছিলেন। পেমব্রোক কলেজ ক্যাম্পাসেই বিয়েটা হয়। আর তাঁরা এখন কলেজের বাড়িতে থাকেন। ফ্যাশন ডিজাইনার হিসেবে কাজ শুরু করেছেন অ্যাঞ্জেলিন। নিজের ব্যবসাপ্রতিষ্ঠান দাঁড় করানোর চেষ্টা করছেন এখন। সব মিলিয়ে গল্পের শেষ পরিণতির মতো সুখে-শান্তিতে আছেন তাঁরা।

স/মা