ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সবার সামনে প্যান্ট খুলে ফেলেন শাহরুখ!

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১১:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সম্প্রতি একটি রিয়্যালিটি শো-এ অতিথি হয়েছিলেন শাহরুখ। ‘ভিএইচ ওয়ান’ নামে এই শো-এ শাহরুখ খান সবার সামনে যা বলেছেন তাতে তাজ্জব হয়ে গেছেন সবাই। ৫১ বছরে এসে নায়কের এ কেমন কথা? এমন প্রশ্নও ঘুরপাক খেতে থাকে।

কারণ, এর আগে সোশ্যাল মিডিয়ার দৌলতে সামনে এসেছিল যে বহু নায়ক-নায়িকা আছেন যারা বাড়িতে নগ্ন হয়ে থাকতে ভালোবাসেন। কিন্তু, তা বলে শাহরুখ। তিনি তো আরো ভয়ঙ্কর কথা বলছেন। কারণ, শাহরুখের দাবি বিশেষ একটি কথা শুনলেই তিনি নাকি প্যান্ট খুলে ফেলেন এবং তারপর সকলের সামনে প্যান্ট ছাড়াই শুধু অন্তর্বাস পরে বেরিয়ে যান।

শাহরুখের দাবি, তিনি শুটিং স্পটে থাকা মানেই হইচই-চিৎকার-চেঁচামেচি-মস্তি। তিনি আসলে নিজেকে একটু ‘বিন্দাস’ মেজাজেই দেখতে ভালোবাসেন। তাই শুটিং স্পটে সর্বক্ষণ তিনি এক্কেবার তুখোর মেজাজে থাকেন।

যখন শট দেন না, তখন নিজেকে এলোমেলো করে রাখতেই তিনি পছন্দ করেন। ক্যাজুয়াল জিনসের পোশাকেই নিজেকে মুড়ে রাখেন। এমনকী ইচ্ছে করে চুলগুলোকে এলোমেলো করে দেন। চুলে পরিপাটি করে আঁচড়ানো থাকুক এটা নাকি তিনি ভালোবাসেন না। এত গেল শাহরুখের অফ শুটিংয়ের মেজাজ।

কিন্তু, শ্যুটিংয়ের সময় প্যাক শুনলে নাকি আর স্থীর থাকতে পারেন না শাহরুখ। প্রথমেই যে কাজটি তিনি করেন সেটা হলো প্যান্টটা সবার সামনেই খুলে ফেলা। শাহরুখ জানিয়েছে, তিনি ক্যাজুয়াল জিনস ছাড়া কিছুই পরেন না। কিন্তু, শুটের সময় অন্য ধরনের পোশাক পরতে হয়। পছন্দ না হলেও পেশার তাগিদে এটা করতে হয়।

তাই যেই ‘প্যাকআপ’ শব্দটা কানে আসার সঙ্গে সঙ্গে প্যান্ট খুলে ফেলাটাই নাকি তার প্রধান কাজ। শুটিং স্পটে শাহরুখের জিনস থাকলে ভালো, না হলে প্যান্ট খুলেই তিনি ভ্যানিটি ভ্যানে ঢুকে পড়েন।

শাহরুখের দাবি, তার এই কীর্তি গা-সওয়া হয়ে গেছে তার সঙ্গে কাজ করা লোকেদের। সকলেই জানে ‘প্যাক আপ’ শব্দ কানে ঢুকলেই তিনি প্যান্ট খুলে ফেলবেন। এর জন্য টিম শাহরুখকেও ধন্যবাদ জানিয়েছেন বাদশা। তার মতে, তার টিমের লোকজন তার এই আজব আচরণ দিনের পর দিন সয়ে আসছে বলে তিনি কৃতজ্ঞ।

স/শা