ঢাকাবুধবার , ৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সফলতার সঙ্গে সব কাজ শেষ করেছি: বিদায়ী সিইসি

admin
ফেব্রুয়ারি ৮, ২০১৭ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সদ্য বিদায়ী প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ বলেছেন, সংবিধান ও গণতন্ত্র রক্ষায় ৫ জানুয়ারি নির্বাচন করতে বাধ্য হয়েছি। ওই দিন নির্বাচন না হলে দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হতো।

বুধবার দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি জানান, তার সময়কালে কোনো রাজনৈতিক দল থেকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি।

সাফল্য-ব্যর্থতা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন,  অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে সফলতার সঙ্গে সব কাজ শেষ করেছি। অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হয়েও নির্বাচন অনুষ্ঠানে কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সুষ্ঠুভাবেই নির্বাচন সম্পন্ন করতে পেরেছি। এদিক দিয়ে আমরা ব্যর্থ নই। আমরা যে সফল তার প্রমাণ হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা।

নির্বাচনে সহিংসতা এড়ানোর উপায় কি- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রকিবউদ্দীন বলেন, ভোটারদের ওপর আস্থা রাখাই হলো সহিংসতা এড়ানোর সবচেয়ে বড় উপায়।

সংবাদ সম্মেলনে সাবেক সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ ছাড়াও অন্যন্যদের মধ্যে নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ ও জাবেদ আলী উপস্থিত ছিলেন। তারা ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি দায়িত্ব গ্রহণ করেছিলেন। আজ (৮ ফেব্রুয়ারি) তাদের পাঁচ বছর মেয়াদ পূর্ণ হয়েছে।

স/শাহীন