ঢাকাবুধবার , ২৪ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সন্ধ্যা নদীতে নিমজ্জিত সার বোঝাই বাল্কহেড উদ্ধার হয়নি

admin
নভেম্বর ২৪, ২০২১ ১:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

সন্ধ্যা নদীতে নিমজ্জিত সার বোঝাই বাল্কহেড উদ্ধার হয়নি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল ॥ তলা ফেঁটে ছয় হাজার চারশ’ বস্তা সার নিয়ে জেলার বানারীপাড়া উপজেলার সন্ধা নদীতে নিমজ্জিত আব্দুর রহমান নামের বাল্কহেড ২৪ ঘন্টায়ও উদ্ধার হয়নি। মঙ্গলবার বিকেলে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার রিপন কুমার সাহা জানান, সোমবার বিকেলে উপজেলার খোদাবাকসা এলাকা সংলগ্ন সন্ধা নদীতে দুর্ঘটনার পর বাল্কহেডের চালকসহ তিনজন শ্রমিক নদী সাঁতরে তীরে উঠতে পারলেও রক্ষা করা সম্ভব হয়নি বাল্কহেড ও সার।

বানারীপাড়া থানার ওসি মোঃ হেলাল উদ্দিন খান চমক নিউজকে জানান, নিমজ্জিত বাল্কহেডে ৫০ কেজি ওজনের ছয় হাজার চারশ’ বস্তা সার ছিল। যশোর জেলারনোয়াপাড়া অভয়নগর থেকে বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর গুদামে সারগুলো নেওয়া হচ্ছিলো।

ওসি আরও জানান, বাল্কহেডের মালিক পক্ষের সাথে কথা বলে জানা গেছে তলা ফেঁটে পানি ঢুকে আস্তে আস্তে বাল্কহেডটি নিমজ্জিত হয়েছে। তবে বাল্কহেডটি যেখানে নিমজ্জিত হয়েছে সেখানে একটি বাঁশ পুতে দেওয়া হয়েছে। মঙ্গলবার বিকেল পর্যন্ত বাল্কহেডটি উত্তোলনের জন্য কাজ শুরু করা সম্ভব হয়নি।

স/এষ্