ঢাকাশনিবার , ৩ ডিসেম্বর ২০২২
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মাস্টার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

abu naser
ডিসেম্বর ৩, ২০২২ ৭:৫২ অপরাহ্ণ
Link Copied!

  1. সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মাস্টার স্মৃতি ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

শরিফুল ইসলাম বাবুল,সখীপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী মাস্টার স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার(৩ ডিসেম্বর) বিকালে গজারিয়া শান্তিকুঞ্জ স্কুল মাঠে এ ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে স্থানীয় সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আ’লীগের সাধারণ সম্পাদক এড. জোয়াহেরুল ইসলাম উপস্থিত থেকে এ খেলার উদ্বোধন করেন।

গজারিয়া গ্রামের সমাজ সেবক আবদুল্লাহ মাতাব্বরের সভাপতিত্বে ও গজারিয়া গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত এ খেলায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সখীপুর পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ।

অন্যান্যদের মধ্যে ফাইনাল ফুটবল খেলায় সরকারি সা’দত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, অধ্যাপক নজরুল ইসলাম খান, যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, কাকড়াজান ইউপি চেয়ারম্যান মো. দুলাল হোসেন, কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান বিএসসি, গজারিয়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, সখীপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, প্রয়াত হায়দার আলী মাস্টারের সন্তান সাংবাদিক মাসুদ রানাসহ অন্যান্য প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও ক্রিয়ামদি সহস্র দর্শক উপস্থিত ছিলেন।

খেলায় সখীপুর ক্রীড়া একাদশকে ৩-১ গোলে হারিয়ে কালিদাস ক্রীড়া একাদশ জয় লাভ করে।