সখিপুরে ৪টি সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে চারটি রাস্তা উন্নয়ন কাজ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এডঃ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।
উদ্বোধন করা রাস্তা গুলো হলো-বেড়বাড়ি থেকে বহেড়াতৈল সড়ক, দাড়িয়াপুর খোলাঘাটা থেকে কৈয়ামধু সড়ক, বড়চওনা জিসি-ভন্ডেশ্বর জিসি ভায়া ইন্দারজানি সড়ক ও
ইন্দারজানী থেকে কৈয়াদী সড়ক।
বিভিন্ন সড়ক উন্নয়ন কাজের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এসময় সখিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আলহাজ্জ্ব শওকত শিকদার, সহসভাপতি রফিক ই রাসেল, আতিকুর রহমান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ডিএম শরিফুল ইসলাম শফি,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক খন্দকার মহিউদ্দিন আজাদ, উপজেলা এলজিইডি প্রকৌশলী এসএম হাসান ইবনে মিজান, যাদবপুর ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান আতোয়ার, বহেড়াতৈল ইউপি চেয়ারম্যান মো. ওয়াদুদ হোসেন, কালিয়া ইউপি চেয়ারম্যান কামরুল হাসান, আ’লীগ সদস্য,শিবলী সাদিক, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন।
স/এষ্

