ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে ২ মোটরসাইকেল চোর গ্রেফতার,১টি মোটরসাইকেল উদ্ধার

admin
নভেম্বর ২৮, ২০২১ ১২:২৩ পূর্বাহ্ণ
Link Copied!

সখিপুরে ২ মোটরসাইকেল চোর গ্রেফতার,১টি মোটরসাইকেল উদ্ধার

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি : টাঙ্গাইলের সখিপুরে চোরাই ১টি মোটরসাইকেল উদ্ধার এবং সাব্বির (২৪) ও সুজন (২৩) নামে চোর চক্রের ২ সদস্য আটক করেছে সখিপুর থানা পুলিশ। শুক্রবার (২৬ নভেম্বর) রাতে উপজেলার সখিপুর বাজার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। তাঁদের দেওয়া তথ্য মতে উপজেলার লাঙ্গুলিয়া বংশিবাড়ি চালা এলাকা থেকে এপাচি আরটিআর লাল রংয়ের একটি মোটরসাইকেল উদ্ধার করে সখিপুর থানা পুলিশ।

আটককৃতদের আজ (২৭ নভেম্বর) টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে বলে সখিপুর থানা পুলিশ সূত্রে জানা যায়। আটককৃত সাব্বির পৌরসভার ৬ নং ওয়ার্ডের ময়নাল হোসেনের ছেলে ও সুজন পৌরসভার ৫ নং ওয়ার্ডের শুকুর মাহমুদের ছেলে।

জানা যায়,গত ২৫ নভেম্বর বৃহস্পতিবার ডাকাতিয়া গ্রামের শরীফুল ইসলাম সখিপুর বাজারে এক দোকানের সামনে মোটরসাইকেলটি রেখে কেনাকাটা করতে যায়। কিছুক্ষণ পর এসে দেখে মোটরসাইকেলটি নেই। পরের দিন অজ্ঞাতনামা আসামি করে তিনি থানায় একটি মামলা করেন। পরে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে আসামিদের শনাক্ত করে আটক করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সখিপুর থানার উপপরিদর্শক মো. মনিরুজ্জামান মনির বলেন এ ঘটনায় মামলা হয়েছে ও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হয়েছে।

স/এষ্