ঢাকাশুক্রবার , ১০ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে ২য় শ্রেণির ছাত্রীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু 

admin
সেপ্টেম্বর ১০, ২০২১ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

সখিপুর ২য় শ্রেণির ছাত্রীর পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইল সখিপুর পৌরসভার ৬নং ওয়ার্ডে সোনার তরী  নিম্নমাধ্যমিক বিদ্যালয় এলাকার গড়গোবিন্দপুর গ্রামে সৌদি প্রবাসী চান মিয়ার কনিষ্ঠা কন্যা সোনার তরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্রী শ্রাবন্তী (৮) শুক্রবার (১০সেপ্টেম্বর) পুকুরে গোসল করতে গিয়ে বেলা সাড়ে বারোটার দিকে পুকুরের পানিতে ডুবে মৃত্যু বরণ করেছেন ।

জানা যায়,তিন সন্তানকে নিয়ে তার মা তাদের বাড়ি সংলগ্ন সোনার তরী নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের পাশে পুকুরে গোসল করতে যায়। পাটি ধোয়ার কথা বলে তারা তিন বোন পুকুরের গভীরে চলে যায়। সাঁতার না জানার কারণে তিন বোন পানিতে ডুবে যায়।

এক পর্যায়ে তার মা এক এক করে তিন সন্তানকে সাঁতরিয়ে উদ্ধার করার চেষ্টা করেন। সবাইকে উদ্ধার করতে প্রায় ১০ মিনিট সময় লেগে যায় এবং সর্বশেষ শ্রাবন্তীকে পুকুরের পানি থেকে উদ্ধার করতে সফল হয় মা। এ সময় কনিষ্ঠ কন্যা শ্রাবন্তী পুকুরের পানি খেয়ে অজ্ঞান হয়ে যায়।

আরো জানা যায়, ছোট মেয়ে শ্রাবন্তীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় মৃত শিশু শ্রাবন্তীর পরিবার, আত্মীয়-স্বজন,পৌরসভার ৬নং ওয়ার্ড ও গড়গোবিন্দপুর গ্রামে শোকের ছায়া নেমে আসে।

স/অ