ঢাকাশনিবার , ২৩ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

abu naser
অক্টোবর ২৩, ২০২১ ৯:১৫ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে “ধর্ম যার যার রাষ্ট্র সবার,ধর্মীয় রাষ্ট্র নয়, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র চাই দাবি সম্বলিত ব্যানার ফেস্টুন নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) পৌরসভার মুখতার ফোয়ারা চত্তরে উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি নরেশ বাবুর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আতিকুর রহমান বুলবুল, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম খান, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গৌরাঙ্গ মোহন সরকার, পূজা উদযাপন পরিষদের সভাপতি অমর চন্দ্র সরকারসহ সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বীরা অংশ নেয়।

মানববন্ধনে বক্তারা বলেন- সাম্প্রদায়িক সহিংসতা অবিলম্বে বন্ধ করাসহ, সারাদেশের সহিংসতার ঘটনাগুলোয় জড়িতদের চিহ্নিত করতে হবে। নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে দোষীদের চিহ্নিত করে বিচারিক প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।

স/এষ্