ঢাকাবুধবার , ৮ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সখিপুরে মারপিটের ঘটনায় ২জন গ্রেফতার

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ৮, ২০২১ ৯:৪৬ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে মারপিটের ঘটনায় ২জন গ্রেফতার

শরিফুল ইসলাম বাবুল সখিপুর,টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের নয়াপাড়া এলাকায় আ.রহিম নামে এক ব্যক্তিকে পিটিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা এক লাখ পাঁচ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে।
মঙ্গলবার (০৭ডিসেম্বর) বিকাল সোয়া পাঁচটার দিকে এ ঘটনাটি ঘটে।গুরুতর আহত আ.রহিম নেরগাছ চালা এলাকার মৃত মঙ্গলের ছেলে এবং ওই ওয়ার্ডে বিগত ইউপি নির্বাচনে সামান্য ভোটে সে পরাজিত হয়েছে।
আহত আ.রহিমের ভাতিজা মনির জানায়,পূর্ব পরিকল্পিতভাবে নয়াপাড়া এলাকায় আগে থেকে ওত পেতে থাকা দূর্বৃত্তরা আ.রহিমের মোটরসাইকেল থামিয়ে তার উপর অতর্কিত হামলা করে গুরুতর আহত করে এক লাখ পাঁচ হাজার টাকা,স্বর্নের চেইন,আংটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। তার ডাকচিৎকারে আশে পাশের লোকজন তাকে উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
ঘটনার দিন আহতের বড় ভাই মহর আলী বাদী হয়ে দুইজনকে আসামী করে সখিপুর থানায় একটি মামলা দায়ের করেছে। থানা পুলিশ উপজেলার ভুগলিচালা গ্রামের সিরাজ আলীর ছেলে হামিদ মিয়া(৩৫) ও তুলা মিয়ার ছেলে আমিনুল ইসলাম(৩০) এই দুইজনকে গ্রেফতার করে বুধবার(০৮ডিসেম্বর)টাঙ্গাইল আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করেছে। সখিপুর থানার অফিসার ইনচার্জ(ওসি)এ.কে সাইদুল হক ভূঁইয়া এ বিষয়ে বলেন,থানায় মামলা হয়েছে, দুইজন আসামী গ্রেফতার করে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।