ঢাকারবিবার , ২৮ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠণে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানব বন্ধন

admin
নভেম্বর ২৮, ২০২১ ৪:০৭ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে মাদ্রাসার ম্যানেজিং কমিটি গঠণে দুর্নীতির অভিযোগে এলাকাবাসীর মানব বন্ধন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে অনিয়ম ও দূর্নীতি করে মাদ্রাসা সুপার কর্তৃক মাদ্রাসা পরিচালনা কমিটি গঠণের প্রতিবাদে মানব করেছে এলাকাবাসী। রবিবার (২৮ নভেম্বর) সকালে উপজেলার মুন্সিগঞ্জ মোকছেদিয়া দাখিল মাদ্রাসার কমিটি গঠণে অনিয়মের অভিযোগ এনে খুইংগারচালা বাজার এলাকায় এ মানব বন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন- অদ্যবধি মাদ্রাসার সভাপতি গোলাম কিবরিয়া বাদল ও মাদ্রাসার সুপার আকবর হোসেন মিলে ৩/৪ জন শিক্ষক নিয়োগ দিয়েছেন এবং ওই শিক্ষকদের নিকট থেকে ১৫/২০ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন।

বর্তমানে আরো ৩/৪ জন কর্মচারী নিয়োগ পক্রিয়াধীন থাকায় প্রতিটি পদের বিপরীতে ৩/৪ জনের নিকট থেকেও ২০/২৫ লাখ টাকা নিয়েছেন। বক্তারা আরো বলেন- তিনি আর সভাপতি হতে না পারলে সকলের টাকা ফেরত দিতে হবে এজন্য তিনি সুপার আকবর হোসেনের সাথে অর্থের বিনিময়ে সমন্বয় করে রাতের আধারে নিজে সভাপতি বহাল থেকে কমিটি গঠন করেছেন। যা একাধিক শিক্ষক / অবিভাবক ও এলাকাবাসী কেউ জানেনা।

বক্তারা এসময় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আগামী ৭২ ঘন্টার মধ্যে নিয়ম বহিঃভূত ভাবে গঠিত এ ম্যানেজিং কমিটি বাতিল করে নিয়মতান্ত্রিক ভাবে পরবর্তীতে সুন্দর একটি কমিটি গঠণের দাবী জানান।

মাদ্রাসার একাধিক শিক্ষক জানায়, সভাপতি মো. গোলাম কিবরিয়া বাদল দীর্ঘদিন যাবত এ মাদ্রাসার পরিচালনা পর্ষদদের তেমন কোনো মিটিং করেনন নাই। মিটিংয়ের প্রয়োজন হলে তিনি সখিপুরে উনার বাসায় ডেকেই মিটিং করেন। মানব বন্ধন কালে মাদ্রাসা সুপারকে মাদ্রাসায় পাওয়া যায়নি এবং মাদ্রাসায় সুপারের অনুপস্থিতির কারন জানেন না বলে জানায় ওই মাদ্রাসার শিক্ষকগণ।

এ বিষয়ে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি গোলাম কিবরিয়া বাদল তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়ম মেনেই ম্যানেজিং কমিটি গঠণ করা হয়েছে।

স্থানীয় যুব নেতা মঞ্জুর মোর্শেদ এর সঞ্চালনায় মানববন্ধনে ওই মাদ্রাসা প্রতিষ্ঠাতার সন্তান আ. মান্নানের সভাপতিত্বে বক্তব্য রাখেন-জমসের নগর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি জয়নাল আবেদিন, খুংগারচালা বাজার বনিক সমিতির সভাপতি মো. তৈয়বর রহমান, মাদ্রাসার সাবেক অভিভাবক সদস্য মো. আ. ছালাম, আবুল কালাম, স্থানীয় শ্রমিকলীগ নেতা মো. ইউনুস আলী, মাদ্রাসার অফিস সহকারী ইসমাইল, স্থানীয় বাসিন্দা ডা. মো. সাইফুজ্জামান, রফিকুল ইসলাম প্রমুখ।

স/এষ্