ঢাকাসোমবার , ২৯ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

admin
নভেম্বর ২৯, ২০২১ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি বিতরণ

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় শতকরা ৫০ ভাগ ভর্তুকিতে ধান মাড়াইয়ের যন্ত্র বিতরণ করা হয়েছে টাঙ্গাইলের সখিপুরে। ২৯ নভেম্বর সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ ধান মাড়াইয়ের দুটি যন্ত্র বিতরণ করা হয়।

সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল।

এসময় অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি কর্মকর্তা নিয়ন্তা বর্মণ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ ইসমত আরা খাতুন, প্রেসক্লাবের সভাপতি ইকবাল গফুর, সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফ, সাংবাদিক ফজলুল হক বাপ্পা সহ সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/এষ্