সখিপুরে ব্রীজ সংস্কার ও স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার সকালে নলুয়া-টাঙ্গাইল সড়কের কলাবাগান এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। বেড়বাড়ি ও পাহারকাঞ্চনপুর এলাকার তিন শতাধিক লোক মানববন্ধনে অংশ নেয়।
এসময় যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, যাদবপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, সহ সভাপতি সিদ্দিক হোসেন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, খলিলুর রহমান, নজরুল ইসলাম, ইউপি সদস্য বছির উদ্দিন মানববন্ধনে বক্তব্য দেন।
বক্তারা এসময় সড়ক দুর্ঘটনা এড়াতে স্থানীয় জরাজীর্ণ সরু ব্রিজটির সংস্কার দাবি করেন এবং সড়কে স্পীড ব্রেকার নির্মাণের দাবি জানান।
উল্লেখ্য, নলুয়া-টাঙ্গাইল সড়কের বেড়বাড়ি কলাবাগান এলাকায় মাঝেমধ্যেই সড়ক দুর্ঘটনা ঘটে। সর্বশেষ গত ৮ অক্টোবর এখানে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ফাহাদ নামে এক কলেজ ছাত্র নিহত হয়।
স/এষ্

