সখিপুরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর প্রতিনিধি : ধর্ম ও সংস্কৃতির মধ্যে বিভেদ ভুলে সারাদেশের মতো সখিপুরেও বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাঙালির সর্বজনীন উৎসব পহেলা বৈশাখ। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় বর্ষবরণ।
সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় শিশু, কিশোর, তরুণ-তরুণীসহ অংশ নেয়া বিভিন্ন বয়সী মানুষের উচ্ছ্বাস আর বাহারি পোশাক পরিধানে তৈরি হয় অন্যরকম আমেজ।
এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিত্বসহ সব পেশার মানুষ অংশ নেন। শোভাযাত্রাটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মাঠে গিয়ে শেষ হয়।
সখিপুরবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলম। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে অন্যান্যদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা, সরকারি সাদত কলেজের সাবেক অধ্যক্ষ আলীম মাহমুদ, সখিপুর আবাসিক মহিলা কলেজের অধ্যক্ষ রফিক ই রাসেল, সখীপুর পাইলট মডেল সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কে বি এম খলিলুর রহমান, সখিপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাইয়ুম হোসাইন, আদর্শ শিশু কানন স্কুলের অধ্যক্ষ কে বি এম রুহুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এষ্

