ঢাকাবুধবার , ১ ডিসেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে নবগঠিত ৯নং হতেয়া-রাজাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

admin
ডিসেম্বর ১, ২০২১ ৫:০৩ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে নবগঠিত ৯নং হতেয়া-রাজাবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে এমপিকে গণসংবর্ধনা

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: গ্রামীণ অবকাঠামোগত উন্নয়নে ইউনিয়ন পরিষদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এই উন্নয়নকে আরো গতিশীল করতেই চলতি বছরের সেপ্টেম্বরে টাঙ্গাইলের সখিপুর উপজেলার বৃহত্তর ৫নং হাতীবান্ধা ইউনিয়নকে বিভক্ত করে ৯নং হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন নামকরণ করে নতুন একটি ইউনিয়নের জন্ম হয়। তারই ধারাবাহিকতায় ৩০ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় নবগঠিত হতেয়া-রাজাবাড়ী ইউনিয়ন বাসীর পক্ষ থেকে এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শত বার্ষিকীতে রাজাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় গণসংবর্ধনা অনুষ্ঠান। হাজারো মানুষের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। ফুল ও ক্রেস্ট সহ নানাভাবে সম্মান জানিয়ে অতিথিদের বরণ করে নেয় নবগঠিত ইউনিয়নবাসী। অতিথিদের সংবর্ধনা ও আলোচনার পর দেশখ্যাত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ লালন সংগীত।

সখিপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কুতুব উদ্দিন আহমেদের সভাপতিত্বে এ আয়োজনে সংবর্ধেয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাঙ্গাইল-৮(বাসাইল-সখিপুর) এর সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাড. জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের।

গণসংবর্ধনা অনুষ্ঠানের উদ্বোধন করেন সখিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শওকত শিকদার, বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবিভক্ত ৫নং হাতীবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন আহম্মেদ, ৪নং যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ.কে.এম আতিকুর রহমান আতোয়ার, অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু নরেশ চন্দ্র সরকার,সাধারণ সম্পাদক শাহজাহান খান রবিন, স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রনি আহম্মেদ প্রমুখ।

অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন খান ও যুগ্ম সম্পাদক আতিকুর রহমান জুয়েল এর যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে এসময় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লুৎফা আনোয়ার,উপজেলা আওয়ামী লীগ সদস্য শিপলু সিকদার, উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এমএ সবুর, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক নিয়ামুল হক, অবিভক্ত হাতীবান্ধা ইউনিয়ন শাখার আহ্বায়ক গৌতম চন্দ্র সরকার, সদস্য সচিব সাংবাদিক আমিনুল ইসলাম হাবিব, উপজেলা যুবলীগ সদস্য পরিমল চন্দ্র সরকার,ইউনিয়ন যুবলীগ যুগ্ম সম্পাদক লিয়াকত শিকদারসহ উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় অ্যাড.জোয়াহেরুল ইসলাম এমপি বলেন, গ্রামীণ অবকাঠামোগত অধিক উন্নয়ন করার জন্য অনেক চেষ্টার পর নতুন ইউনিয়ন গঠনে সফল হয়েছি। নবগঠিত ৯নং হতেয়া-রাজাবাড়ি ইউনিয়ন বাসীর মতের ভিত্তিতে স্থান নির্বাচন করে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ ও দ্রুত সময়ে নির্বাচন সহ নতুন ইউনিয়ন উন্নয়ন সংশ্লিষ্ট সকল কার্যক্রম যথাযথভাবেই পরিচালনা করা হবে।

স/এষ্