ঢাকাশনিবার , ৯ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে দ্রুত সড়ক সংষ্কারের দাবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

admin
অক্টোবর ৯, ২০২১ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে দ্রুত সড়ক সংষ্কারের দাবি, শিক্ষার্থীদের সড়ক অবরোধ ও মানববন্ধন

শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে সরকারি মুজিব কলেজে যাওয়ার প্রধান সড়ক সংস্কারের দাবিতে সড়ক অবরোধ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে কলেজ শিক্ষার্থীরা। শনিবার (৯ অক্টোবর) সকালে সখিপুর- সাগরদিঘী সড়কের সরকারি মুজিব কলেজের মূল গেইটে ঘন্টাব্যাপি এ কর্মসূচি পালন করে ওই কলেজের সহস্রাধিক শিক্ষার্থী। এসময় রাস্তার দুই পাশে শতশত যানবাহন আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

এ মানববন্ধনে সড়কটির দ্রুত সংষ্কারের দাবি জানিয়ে শিক্ষার্থীদের পক্ষে রুমান সিকদার,বৃষ্টি আক্তার,মারুফ হাসান,তানজিম ইসলাম,রিফাত আহমেদ,বায়েজিদ প্রমুখ বক্তব্য দেন। পরে সখিপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে শিক্ষার্থীদের আগামি তিন দিনের মধ্যে সড়কে চলাচল স্বাভাবিক করার প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

সখিপুর থানার ওসি একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।

সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা করা হবে।

উল্লেখ,চলতি বর্ষায় সখিপুর-সাগরদিঘী সড়কের কলেজ মোড় এলাকা থেকে সরকারি মুজিব কলেজ যাওয়ার প্রধান সড়কটির বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হয়েছে। ওই সৃষ্ট খানাখন্দে বৃষ্টির পানি জমে শিক্ষক-শিক্ষার্থীরা প্রায়ই দুর্ঘটনার স্বীকার হচ্ছে। প্রধান এবং একমাত্র সড়কটি চলাচলে অনুপযোগী হয়ে পড়ায় সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়ে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা।

স/এষ্