ঢাকাশনিবার , ৬ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে জাতীয় সমবায় দিবস পালন

admin
নভেম্বর ৬, ২০২১ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে জাতীয় সমবায় দিবস পালন

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের সখিপুরে ৫০ তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। শনিবার (৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে এ উপলক্ষে র‌্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা এড. জোয়াহেরুল ইসলাম।

উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারীর সভাপতিত্বে র‌্যালি শেষে উপজেলা পরিষদ হল রুমে এক আলোচনাসভায় অন্যদের মধ্যে এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এ.কে সাইদুল হক ভূঁইয়া, ইউসিসিএ লি: এর চেয়ারম্যান কে. বি.এম রুহুল আমিন, উপজেলার শতাধিক সমবায়ীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

স/এষ্