ঢাকামঙ্গলবার , ২ নভেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন,ফলজ চারা বিতরণ

admin
নভেম্বর ২, ২০২১ ৭:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সখিপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্বোধন,ফলজ চারা বিতরণ

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর(টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে খোকা মিয়া কৃষি সমাচার ও নাসরিন সামাদ পাঠাগার উদ্ধোধন এবং বিনামূল্যে চারা বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২নভেম্বর) বেলা সাড়ে এগারোটায় উপজেলার হাতিবান্ধা ইউনিয়নে খোকা মিয়া কৃষি সমাচার ও পাঠাগার উদ্ধোধন শেষে তালিমঘরে আলোচনা সভা, বিনামূল্যে মাল্টা ও কমলার চারা বিতরণ করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাশাইল-সখিপুরের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)। অনুষ্ঠানের উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী।

গ্রীণ হ্যাভেনের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ এম এ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানের মূখ্য আলোচক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডঃ মোঃ মেহেদী মাসুদ। অনুষ্ঠানের স্বাগত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ আমিন শরীফ সুপন।

অন্যান্যদের মধ্যে এসময় সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ, উপজেলা কৃষি অফিসার নিয়ন্তা বর্মন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল আউয়াল, সখিপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে সাইদুল হক ভূইয়া, গ্রীন হ্যাভেনের নির্বাহী পরিচালক রেজওয়ান সালেহীন প্রমুখ উপস্থিত ছিলেন।

স/এষ্