ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে কয়েক যুগেও পূরণ হয়নি পাকা সড়কের দাবি

admin
সেপ্টেম্বর ৩, ২০২১ ২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সখিপুরে কয়েক যুগেও পূরণ হয়নি পাকা সড়কের দাবি, চরম দুর্ভোগ স্থানীয়দের

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের লাঙ্গুলিয়া, যাদবপুর, পাহাড় কাঞ্চনপুর, বোয়ালী পশ্চিমপাড়া এবং দেওবাড়ি, দাড়িয়াপুর,কাঙ্গালীছেও সহ বেশ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ উপজেলা শহর থেকে অদূরে ঢাক-সখিপুর সড়কের বোয়ালী বাজার থেকে পশ্চিমে, বোয়ালী-নাকশালা সড়কের লাঙ্গুলিয়া বটতলা থেকে নাকশালা বাজার পর্যন্ত ৪ কিলোমিটার কাঁচা সড়কে যাতায়াত করেন। চলতি বর্ষায় যা পৌঁচেছে চরম দূর্ভোগে।

এই সড়কটি হচ্ছে বোয়ালী,নাকশালা,লাঙ্গুলিয়া ও দেওবাড়ি বাজারগুলোর সহজ সেতুবন্ধন এবং উপজেলা সদরের সাথে সহজ যোগাযোগ ব্যবস্থা। বোয়ালী নাকশালা সড়ক ঘেঁষে রয়েছে মসজিদ,বিদ্যালয়, হাট-বাজার, ছোট বড় মুরগি ও গরুর খামার।

গ্রাম অঞ্চল হাওয়ায় বেশিরভাগ মানুষই কৃষি কাজের সঙ্গে সরাসরি জড়িত এবং ফলাচ্ছে মৌসুমি ফলমূল ও শাকসবজি সহ সকল ফসল। বিদ্যালয়ের শিক্ষার্থী, ধর্মপ্রাণ ব্যক্তি, ক্রেতা- বিক্রেতা ও স্থানীয় এলাকাবাসী সকলেই রাস্তার বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাচ্ছেন।

জীবন ও জীবিকার তাগিদে সকলেই যার যার পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট থাকলেও পড়তে হয় সময় বিরম্বনা সহ নানা সমস্যায়। এদিকে কৃষক ও ক্ষুদ্র খামারিরা তাদের পণ্য ও ন্যায্য মূল্য নিয়ে পড়ে দোটানায়।

শুকনো মৌসুমে কাঁচা সড়কে চলাচল করতে পারলেও বর্ষায় তা অবর্ণনীয় কষ্ট কর। বিশেষ করে মুমূর্ষু রোগী, সরকারি-বেসরকারি চাকরিজীবী,বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, প্রান্তিক কৃষক ও ব্যবসায়ীরা এই সড়কটির কারণে বিশেষ সমস্যার সম্মুখীন হচ্ছে।

যার ফলে সময়মতো চিকিৎসা না পাওয়ায় বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাঘাত ঘটছে, চাকুরীজীবীরা পরে সময় বিরম্বনায় ও ব্যবসায়ীরা পায়না ন্যায্য মূল্য।

এই সড়কে চলাচলকারীদের বর্ষা মৌসুমে জুতা পায়ে হেঁটে যাওয়া স্বপ্ন। জীবন ও জীবিকার তাগিদে তাদেরকে কাদা-মাটিতে পায়ে হেটে প্রতিনিয়ত চলাচল করতে হচ্ছে। সড়কটিতে ছোট-বড় অসংখ্য নালা আকৃতির খানাখন্দ ও বেশি পরিমাণ কাদা হাওয়াই বিশেষ প্রয়োজনে বাহন হিসেবে ঘোড়া ও গরুর গাড়ি ব্যতিত অন্য সকল যানবাহন যেমন ভ্যান, মোটর ভ্যান, অটো, সাইকেল, মোটর সাইকেল ও সিএনজিসহ সকল যানবাহন চলাচল একেবারেই বন্ধ।

এ অঞ্চলের একাধিক গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, নির্বাচন চলাকালে স্থানীয় এমপি ও চেয়ারম্যান প্রার্থীগণ সড়কটি পাকা করণে বার বার আশ্বস্ত করলেও বছরের পর বছর চলে যায় আবার নির্বাচন আসে, চলে যায় যুগের পর যুগ কিন্তু সড়কটি পাকা করার কোনো পদক্ষেপ চোখে পড়ে না।

সরেজমিনে গিয়ে দেখা যায়, লাঙ্গুলিয়া বটতলা থেকে নাকশালা বাজার পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার কাঁচা সড়কে চলতি বর্ষায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে ওই অঞ্চলের অসংখ্য গ্রামবাসীদের।কয়েক দিনের বৃষ্টিতে সড়কটি হয়ে পড়েছে চলাচলের অযোগ্য। নারী-পুরুষ,বৃদ্ধ, শিশু-কিশোর সকলেই তাদের প্রয়োজনে খালি পায়ে কাপড় কুচিয়ে বাধ্য হয়ে কাঁদা মেখে চলছে গন্তব্যের উদ্দেশ্যে।

এ বিষয়ে ওই এলাকার বাসিন্দা গণমাধ্যমকর্মী রফিকুল ইসলাম জানান, আমরা যারা এই এলাকায় বসবাস করি বর্ষাকালে একপ্রকার বন্দী জীবন পার করতে হয়, একজন রোগী নিয়ে হাসপাতালে যাওয়াটা দুষ্কর হয়ে পরে। গাড়ি তো দূরের কথা পায়ে হেঁটে যাওয়ার উপায় থাকেনা।

উৎপাদিত ফসল সহজে বাজারজাত করতে পারে না বলে কৃষক ও ছোট খামারিরা ন্যায্যমূল্য পায়না ফলে তাদের গুনতে হচ্ছে লোকসান। আমাদের সন্তানদের স্কুল-কলেজে যাওয়ার কথা বললে রাস্তার কারণে তারাও যেতে চায়না। এই বিপদ থেকে আমাদের রক্ষার্থে এলাকাবাসীর পক্ষ থেকে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয় মুজিব সিকদার, আমজাদ হোসেন ও নূরুল ইসলাম জানান, ছেলে-মেয়েদেরকে স্কুলে পাঠালে তারাও যেতে চায় না। কোনো রোগী বা গর্ভবতী মহিলাকে হাসপাতালে নিয়ে যেতে চাইলে বিপদে পড়তে হয়। গরু বা ঘোড়ার গাড়ি ছাড়া অন্য কোন উপায় থাকেনা। আমরা এ সড়কটি পাকাকরনের জোর দাবি জানাচ্ছি।

উপজেলা পৌকশলী হাসান ইবনে মিজান বলেন, এই সড়কসহ উপজেলার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়ক পাকা করণের জন্য টাঙ্গাইল প্রজেক্টে তালিকা দেওয়া হয়েছে। একনেকে পাশ হয়ে তালিকা হাতে আসলেই সড়কটির কতদিনের মধ্যে টেন্ডার প্রক্রিয়া শুরু হবে তা বলা যাবে।

এ বিষয়ে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও টাংগাইল-৮ বাসাইল-সখিপুরের মাননীয় সংসদ সদস্য,বীর মুক্তিযোদ্ধা জননেতা এড.জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) জানান, ইতোমধ্যেই বেশ কিছু নতুন রাস্তা পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে আরও বেশ কিছু রাস্তার উন্নয়ন কাজের ফলক উন্মোচন করেছি যা পাকাকরণ এখন প্রক্রিয়াধীন রয়েছে।

বাকি সড়ক গুলোও পর্যায়ক্রমে অবশ্যই পাকাকরণের আওতায় আনা হবে। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইতিপূর্বে কেউ এই অবহেলিত দক্ষিণ অঞ্চল গুলোর উল্লেখযোগ্য তেমন কোন উন্নয়নমূলক কাজ করে যাননি।

আমার সময়ে এসে সেই সকল রাস্তা,ব্রিজ-কালভার্ট, স্কুল-কলেজ, মসজিদ-মন্দির, মাদ্রাসা গুলোর যাবতীয় সমস্যা পর্যায়ক্রমে সমাধানের লক্ষ্যে আমার প্রচেষ্টা অব্যাহত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। মানুষের কল্যাণে সর্বোচ্চ উন্নয়নমূলক কাজ করে যাব।

স/এষ্