সখিপুরে ইসলামী ব্যাংকের ৩৮২তম শাখা উদ্বোধন
শরিফুল ইসলাম বাবুল,সখিপুর(টাঙ্গাইল)প্রতিনিধি: “মানুষের কল্যাণে শিল্পের ক্রোমোন্নয়নে” এই শ্লোগানকে সামনে রেখে কৃষি ও শিল্প-বাণিজ্যের সম্ভাবনাময় জনপদ টাঙ্গাইলের সখিপুরে ডিজিটাল প্রযুক্তি সম্বলিত বিস্তৃত ব্যাংকিং সেবা নিয়ে শুরু হচ্ছে ইসলামী ব্যাংকের ৩৮২ তম শাখার শুভযাত্রা। মঙ্গলবার ৩০ নভেম্বর সকালে উপজেলা রোডে অবস্থিত লুৎফর প্লাজায় “ইসলামী শরী’আহ্ মোতাবেক পরিচালিত” “ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড” এর ৩৮২ তম শাখার আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করা হয়।
ইসলামী ব্যাংক সখিপুর উপজেলা শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এর ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মোহাম্মদ মুনিরুল মাওলা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মাহবুব আলম। ময়মনসিংহ জোনের প্রিন্সিপাল অফিসার কৃষিবিদ এহতেশাম কবিরের সঞ্চালনায় বক্তব্য রাখেন সখিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল, সখিপুর পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, ব্যাংকের কোম্পানি সেক্রেটারি জেকিউএম হাবিবুল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ময়মনসিংহ জোন প্রধান বসির আহাম্মদ সখিপুর আবাসিক মহিলা অনার্স কলেজের অধ্যক্ষ রফিক ই রাসেল, সাবেক অধ্যক্ষ রেনুবর রহমান,সখিপুর বাজার বণিক সমিতির সভাপতি মো. খলিলুর রহমান, সখিপুর আবাসিক মহিলা কলেজের সাবেক অধ্যাপক মুসলিমা খাতুন। ব্যাংকের সখিপুর শাখার ম্যানেজার মুহাম্মদ রফিকুল ইসলাম।
অন্যদের মধ্যে এসময় সখিপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুগ্ম সম্পাদক শরিফুল ইসলাম বাবুল, জাহিদুল ইসলাম,আলমগীর হোসেন, বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক শামীম আল মামুন কবি শেখ সাদিক প্রমুখ উপস্থিত ছিলেন।
স/এষ্

