ঢাকাবৃহস্পতিবার , ৯ সেপ্টেম্বর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সখিপুরে অনুষ্ঠিত হলো প্রিমিয়ার ফুটবল লীগ ২০২১ ফাইনাল খেলা

admin
সেপ্টেম্বর ৯, ২০২১ ১১:০৮ অপরাহ্ণ
Link Copied!

শরিফুল ইসলাম বাবুল, সখিপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখিপুরে “সখিপুর প্রিমিয়ার ফুটবল লীগ” এর ব্যানারে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় ধলেশ্বরী ফুটবল একাদশ এবং বুড়িগঙ্গা ফুটবল একাদশ নামের দুটি দল অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (৯সেপ্টেম্বর) বিকেলে সখিপুর উপজেলার সরকারি মুজিব কলেজ মাঠে এ ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।

খেলাকে কেন্দ্র করে মাঠের চারপাশে হাজারো মানুষের ঢল দেখা যায়। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত উৎসুক ক্রীড়ামোদী ও দর্শকের আগমনে সখিপুর বাজার থেকে কলেজ মাঠ পর্যন্ত ছিল উৎসবমুখর জনসমাগম।

ফাইনাল ফুটবল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের)।

সখিপুরে প্রিমিয়ার ফুটবল লীগ ফাইনাল খেলার উদ্বোধন করেন সখিপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব জুলফিকার হায়দার কামাল লেবু।

প্রধান অতিথির হাতে ক্রেস্ট তুলে দিয়ে বরন করেন আয়োজক কমিটির আহবায়ক এবং সখিপুর উপজেলার অন্যতম ক্রীড়া ব্যক্তিত্ব টাইগার নজরুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলহাজ্ব শওকত শিকদার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, অধ্যক্ষ রফিক-ই রাসেল, নজরুল ইসলাম খানসহ উপস্থিত অতিথিবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

এসময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ, উপজেলার গণমাধ্যমকর্মী ও সুধীজন,উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক এম এ সবুর,ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ, আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ ও ক্রীড়ামোদী হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

এ সময় খেলা আয়োজক কমিটির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান ডালিম, টুর্ণামেন্টের সেরা খেলোয়ার ও মেসার্স তিন ভাই এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী বিশিষ্ট ব্যাবসায়ী ফজলুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খেলার নৈপুণ্যতায় সখিপুর প্রিমিয়ার ফাইনাল ফুটবল খেলায় দুটি দলই দর্শকদের মুগ্ধ করেন এবং ধলেশ্বরী একাদশকে ৩-২ গোলে হারিয়ে বুড়িগঙ্গা একাদশ বিজয় ছিনিয়ে আনেন।

স/এষ্