ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সকলের সুখ দু:খের সাথী হয়ে কাজ করতে চাই

admin
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৭:৪৩ পূর্বাহ্ণ
Link Copied!

—অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি

নবাবগঞ্জ প্রতিনিধি
ধর্মবর্ণ নয়, সকলের সুখ দু:খের সাথী হয়ে কাজ করতে চাই। হিন্দু ধর্মের শারদীয় দূর্গা উৎসব সকলের সম্মিলিত প্রয়াসে সুষ্ঠুভাবে সম্পন্ন হোক এ প্রত্যাশা করি। শুক্রবার সকাল ১১টায় ঢাকার নবাবগঞ্জ উপজেলা ওয়াছেক মিলনায়তনে পূজারীদের মাঝে সরকারী চাল ও ব্যক্তিগত অনুদান প্রদান অনুষ্ঠানে সাবেক মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি এ কথা বলেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে সাংসদ সালমা ইসলাম বলেন, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে আসন্ন শারদীয় দূর্গোৎসব পালন করতে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এসময় তিনি বলেন, মায়ানমারের রোহিঙ্গা নির্যাতন বন্ধ করে তাদেরকে দেশে ফেরত নিতে হবে। পৃথিবীর কোনো সভ্য দেশ এভাবে কোনো ধর্মের উপর অত্যাচার করতে পারে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে প্রায় ১০লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। বিশ্বের আর কোনো দেশে এ নজির নেই।

তাই আসুন আমরা সকলে মিলে একটি সুন্দর দেশ পরিচালনায় কোনো ভেদাভেদ না রেখে সামনের দিকে এগিয়ে যাই। সাংসদ এসময় তার নিবার্চনী এলাকায় বিগত সাড়ে তিন বছরের উন্নয়ন কর্মকান্ড ও ভবিষত্যের পরিকল্পনা তুলে ধরেন। আগামী দিনে তার পাশে থেকে সবাইকে উন্নয়ন কাজে শরিক হওয়ার আহবান জানান।

অনুষ্ঠানে সালমা ইসলাম উপজেলার ১৮৩টি পূজামন্দিরের প্রতিটিতে সরকারীভাবে ৫শত কেজি চাল ও ব্যক্তিগত তহবিল থেকে ৩হাজার করে টাকা তাদের হাতে তুলে দেন। প্রতিটি পূজামন্ডপের সভাপতি সাধারণ সম্পাদককে শান্তিপূর্ণ পরিবেশে পূজা কার্যক্রম সমাপ্ত করার জন্য সকল দলের নেতাকর্মীদের সার্বক্ষণিক সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন নবাবগঞ্জ থানার ওসি মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. হাবিবুল্লাহ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, জাতীয় পার্টির সদস্য সচিব শরফুদ্দিন আহমেদ শরীফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোশারফ হোসেন দিলু, মোশারফ হোসেন খান, ঢাকা জেলা জাতীয় পার্টি যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ, হাজী ইব্রাহীম খলিল, পান্নু মিয়া, তপন মোল্লা, রিপন মোল্লা, দেওয়ান তুহিনুর রহমান, উপজেলা পূজা কমিটির সভাপতি নিতাই চাঁদ তালুকদার, সাধারণ সম্পাদক স্বপন কুমার সরকার, জাতীয় পর্টি নেতা খলিলুর রহমান, জাহাঙ্গীর চোকদার, এ কেএম আব্দুল হালিম, খন্দকার মোয়াজ্জেম, এমএ মজিদ, আব্দুল গফুর, সাহিদুল হক খান,আনোয়ার হোসেন মোড়ল, আইনুল চৌধুরী, মতিন মেম্বার, তাজুল ইসলাম, মাইনুল ইসলাম, জালাল উদ্দিন রুমি, দেবা শীষ চন্দ, যুবনেতা নাজিম উদ্দিন, বোরহান হোসেন, মো. সেলিম, শ্রীকৃষ্ণ সাহা, খলিল দেওয়ান, পনির মন্ডল প্রমুখ।

স/মা