ঢাকামঙ্গলবার , ১৭ জুলাই ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সংসদ নির্বাচন উপলক্ষে বাঘারপাড়ায় ওর্য়াকার্স পার্টির কর্মী সভা অনুষ্ঠিত

admin
জুলাই ১৭, ২০১৮ ৪:১৬ অপরাহ্ণ
Link Copied!

মোঃ অাজম খাঁন, বাঘারপাড়া(যশোর) থেকে :   সোমবার বাঘারপাড়ায় ওর্য়াকার্স পার্টির নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। এ দিন বিকালে বাঘারপাড়া মহিলা কলেজে আগামী জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন ওর্য়াকার্স পার্টি বাংলাদেশের যশোর জেলা শাখার সভাপতি ও দলের পলিট ব্যুরো সদস্য ইকবাল কবির জাহিদ। সভায় সভাপতিত্ব করেন দলের যশোর জেলা কমিটির সদস্য ও বন্দবিলা ইউপি চেয়ারম্যান সব্দুল হোসেন খাঁন। বক্তব্য রাখেন ওর্য়াকার্স পর্টির যশোর জেলা শাখার সদস্য কমরেড জাকির হোসেন হবি, সম্পাদক মন্ডলীর সদস্য হামিদ মন্ডল, যশোর জেলা সম্মিলীত সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ও ঘাতক দালাল নির্মুল কমিটির যশোরের সভাপতি হারুন-অর-রশিদ, বিপুল বিশ্বাস, মোস্তাফিজুর রহমান লাল, বিথীকা বিশ্বাস, জেলা যুব মৈত্রীর সহ সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম, হাসান আলী মন্ডল, জাকির হোসেন, সাইদ হোসেন প্রমুখ।

আরআর