আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ৩দিনের সরকারী সফরে তার নিজ নির্বাচনী এলাকা ফরিদপুর-২, সালথা-নগরকান্দায় আসবেন। বুধবার দুপুর দেড়টায় হেলিকপ্টার যোগে নগরকান্দা উপজেলা পরিষদের হেলিপ্যাডে অবতরণ করবেন। ৩দিনের সফরে তিঁনি নগরকান্দা ও সালথা উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজের পরিদর্শণ এবং রসুলপুরে তার নিজ বাসভবনে দুই উপজেলার নেতাকর্মীদের সাথে মতবিনিময় করবেন। এসময় সংসদ উপনেতার সফরসঙ্গী হিসাবে থাকবেন, তার কনিষ্টপুত্র শাহদাব আকবার চৌধুরী লাবু। সড়কপথে আসবেন সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দীন। শুক্রবার দুপুর দেড়টায় সালথা উপজেলা পরিষদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন বলে জাতীয় সংসদের জরুরী ফ্যাক্স বার্তা থেকে জানা গেছে।
স/এষ্

