ঢাকাবুধবার , ২৬ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সংবাদ প্রকাশের পর ফরিদপুরে দূর্নীতির অভিযোগের ব্যবস্থা নিলেন সিভিল সার্জন

admin
জুলাই ২৬, ২০১৭ ৫:৩৩ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর জেনারেল হাসপাতালের ক্যাশিয়ার হুমায়ুন কবীরকে দুর্নীতির অভিযোগে ফরিদপুরের সিভিল সার্জন মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। সাম্প্রতি ক্যাশিয়ার হুমায়ুন কবীরের দুর্নীতির বিষয়টি জাতীয় ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত হওয়ার পর ফরিদপুরের সিভিল সার্জন হুমায়ুন কবীরকে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে বদলী করেন।
উল্লেখ্য, ফরিদপুর জেনারেল হাসপাতালের প্রায় ১শ কর্মকর্তা কর্মচারীরা হুমায়ুনের দুর্নীতি ও অনিয়মের অভিযোগ সাংবাদিক ও সিভিল সার্জনের নিকট তুলে ধরেন। ফরিদপুরের সিভিল সার্জন তদন্ত সাপেক্ষে দুর্নীতি ও অনিয়মের প্রমাণ পাওয়ায় হুমায়ুন কবীরকে ফরিদপুর জেনারেল হাসপাতাল থেকে মধুখালীতে বদলী করেন।

স/এষ্