বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর বদলগাছী উপজেলার পাহাড়পুর ইউপির চেয়ারম্যানের বিরুদ্ধে এক অর্থ বছরের হাট-বাজার ইজারালব্ধ নীট আয়ের টাকা একই স্থানে ৩টি প্রকল্প দেখিয়ে নামমাত্র কাজ করে টাকা উত্তোলন করে অবশিষ্ট টাকা আত্নসাৎ করেছে বলে অভিযোগ উঠার পর।
সরেজমিনে কাজটি দেখে ও শুনে গত ২২ ও ২৩ শে সেপ্টেম্বরে বিভিন্ন অনলাইন, আঞ্চলিক ও জাতীয় দৈনিক সংবাদের ৫ পৃষ্ঠায় নামমাত্র কাজে প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়।
প্রকাশিত সংবাদটি দেখে গত ২৩শে সেপ্টেম্বর দুুপুরে কাজটি পরিদর্শন করতে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ পাহাড়পুর হাট-বাজারে জান। এবং সেখানে গিয়ে শুধু নামমাত্র ইট সোলিং এর কাজ দেখতে পেয়ে তিনি নিউজের সত্যতা খুঁজে পান। এবং চেয়ারম্যাকে নির্দেশ প্রদান করেন পুনরায় কাজ করতে।
উপজেলা নির্বাহী অফিসারের পরিদর্শনের পর ২৪শে সেপ্টেম্বর আবারো হাটের চাল বাজারে পুনরায় কাজ শুরু করেছেন ঐ ইউপির চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর।
অপরদিকে অনিয়মের সংবাদ প্রকাশের পর পুনরায় কাজ শুরু হওয়ায় এলাকার জনসাধারন গনমাধ্যম কর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন।
উল্লেখিত ৩টি প্রকল্পগুলো হলো, পাহাড়পুর হাটের চাল বাজারে ইট সোলিং প্রকল্প ২লক্ষ টাকা, পাহাড়পুর হাটের চাল বাজারে মাটি ভরাট ৬৩ হাজার ৫শত টাকা ও পাহাড়পুর হাটের চাল বাজার সংস্কার লক্ষ্যে মাটি ভরাট প্রকল্পে ৩৮ হাজার ৭৭ টাকা।
সরেজমিনে পাহাড়পুর হাটের প্রকল্পগুলোতে গিয়ে দেখাযায়, পাহাড়পুর হাটের চাল বাজারে ইট সোলিং ২লক্ষ টাকার বরাদ্দের মধ্যে নামমাত্র ৪০ থেকে ৫০ হাজার টাকার কাজ করেছেন আর হাটের চাল বাজারে মাটি ভরাট প্রকল্পের কোন কাজ করেননি ঐ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মাসুম আলী বেগ বলেন, সংবাদ পত্রে নামমাত্র কাজে প্রকল্পের টাকা আত্নসাতের অভিযোগ ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে খবরটি দেখে আমি নিজে ঐ দিন দুপুরে কাজগুলি পরিদর্শনের জন্য পাহাড়পুর হাট-বাজারে গিয়ে কাজ দেখি এবং নিউজে সত্যতা খুঁজে পেয়ে পুনরায় কাজ করার জন্য ইউপি চেয়ারম্যানকে নিদের্শ প্রদান করা হয়েছে। আমার জানা মতে আজ থেকে আবারো কাজ শুরু হয়েছে।
স/এন

