ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সংবাদ প্রকাশের পর নদী ভাঙ্গন ও বানভাসী মানুষের পাঁশে ফরিদপুরের জেলা প্রশাসক

admin
আগস্ট ১৭, ২০১৭ ১১:২৮ অপরাহ্ণ
Link Copied!

হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি

জনপ্রিয় অনলাইন সংবাদ মাধ্যম  সহ বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের পর ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার নদীভাঙ্গন কবলিত ও বর্নার্তদের পাঁশে এসে দাঁড়িয়েছেন ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া।

আজ বৃহস্পতিবার সকাল সাতটায় ভাঙ্গন কবলিত বালিয়া ডাঙ্গী ও ফাজেল খাঁর ডাঙ্গী গ্রামের ক্ষতিগ্রস্থদের খোঁজ খবর নেন তিনি। এ সময় তিনি নদী ভাঙ্গনে ভিটে হারা বাইশ পরিবারের মাঝে চাল ও শুকনা খাবার বিতরণ করেন ।
জেলা প্রশাসক উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলেন, বন্যা দুর্গতদের সার্বিক তত্ত্বাবধানের ব্যবস্থা আমরা গ্রহন করেছি। ইনশাল্লাহ্ যে কোন দূর্যোগ মোকবিলার জন্য আমরা প্রস্তুত আছি। এ সময় তিনি স্থানীয় উপজেলা প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ প্রদান করেন এবং দ্রুত গতিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিদের নামের তালিকা তৈরী করে জেলায় প্রেরণের নির্দেশ দেন।

পরে তিনি ট্রলার যোগে নদী ভাঙ্গন ও বন্যা কবলিত বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এ সময় তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক এরাদুল হক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সগীর হোসেন,উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন,জেলা নির্বাহী ম্যাজিট্রেট পারভেজ মল্লিক,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)দীপ্তিময়ী জামান,ফরিদপুর প্রেস ক্লাবের সাধারন সম্পাদক মাহবুবুল হাসান পিকুল, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো: সুলতান মাহমুদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তানজিনা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মানোষ বোস, ইউপি চেয়ারম্যান আজাদ খাঁন প্রমূখ।

স/মা