জায়েফ খান নাদিম তার মৌলিক গান ‘হাত বাড়িয়ে ছুঁই না তোকে, মন বাড়িয়ে ছুঁই’ কবি নির্মলেন্দু গুনের ‘যাত্রা ভঙ্গ’ কবিতা থেকে নিয়ে ‘হাত বাড়িয়ে’ শিরোনামে একটি গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দেন ২০১০-১১ সালের দিকে।
সম্প্রতি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে তিনি বের করেছেন ভিন্ন স্বাদের একটি মৌলিক গান। ‘দুটো মানুষ’ শিরোনামে তার অসাধারণ গায়কীতে গানটি ইতোমধ্যে শ্রোতাদের মন কেড়ে নিয়েছে।
নাদিমের ‘হাত বাড়িয়ে’ গানটি একসময় ইউনিভার্সিটিতে ব্যাপক জনপ্রিয়তা পায় ও তিনি অদেখা নামে একটি ব্যান্ড দল গঠন করেন। যদিও তা পরে ভেঙে যায় ও তিনিও নিয়মিত গান গাওয়া থেকে সরে যান নানান কারণে। এরপর দীর্ঘ ৬টি বছর তিনি গান থেকে নিজেকে সরিয়ে রাখেন। চট্টগ্রামে ইউনিভার্সিটি শেষ করে তিনি ঢাকায় বসুন্ধরা গ্রুপে শুরু করেন তার কর্ম জীবন।
‘দুটো মানুষ’ শিরোনামে গানের মাধ্যমে তিনি আবারো ফিরে এসেছেন নতুন উদ্যমে। অসাধারণ গানটির মাধ্যমে শ্রোতা আবার তাকে ফিরে পেয়েছেন নতুনভাবে।
নতুন গানটি সম্পর্কে বলতে গিয়ে তিনি হেসে বলেন, ‘কিছুই বলবো না। শ্রোতারাই শুনে বুঝে নিক। সব শেষে গানতো তাদের জন্যই। তারাই বলতে পারে কেমন হয়েছে! তবে আমি শুধু এইটুকুই বলবো, গানটির একেকটা লাইন আমার বুকের একেকটা পাঁজর ভেঙে গড়া।’
স/শা

