ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন তারাকান্দার চার নারী

চমক নিউজ, ময়মানসিংহ
ডিসেম্বর ৯, ২০২৪ ৬:০২ অপরাহ্ণ
Link Copied!

শ্রেষ্ঠ জয়িতা’ সম্মাননা পেলেন তারাকান্দার চার নারী

তৌকির আহমেদ শাহীন, তারাকান্দা প্রতিনিধি: ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পর্যায়ে জয়িতা অন্বেষণে বাংলাদেশ ২০২৪ সালের শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

পাঁচটি ক্যাটাগরিতে চার জন নারীকে শ্রেষ্ঠ জয়িতা সম্মাননা প্রদান করা হয়। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টায় তারাকান্দা উপজেলা মিলায়াতনে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন সুলতানার সভাপতিত্বে আলোচনা সভা ও উপজেলা পর্যায়ে বিজয়ী শ্রেষ্ঠ চার জয়িতাকে সম্মানিত করা হয়।তারা হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা মোছাঃশাহনাজ পারভীন , শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী শ্রেষ্ঠ জয়িতা উম্মে হাবিবা, সফল জননী নারী হিসেবে শ্রেষ্ঠ জয়িতা হয়েছেন জাহানারা বেগম ও সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখে জয়িতা হয়েছেন মোছাঃ রাজিয়া সুলতানা।

উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা বলেন, সমাজের অর্ধেক জনগোষ্ঠী হচ্ছে নারী। আর নারীদের বাদ দিয়ে উন্নয়ন সম্ভব নয়। নারীরা অধিকার নিশ্চিত করেছেন। স্বাধীনতা সংগ্রামে নির্যাতিত নারীদের বীরাঙ্গনা উপাধি দিয়ে সংবিধানের মাধ্যমে নারীদের অধিকার নিশ্চিত করেছেন। নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় দক্ষিণ এশিয়ার শীর্ষে।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দা তামান্না হুরায়রা,কৃষি কর্মকর্তা অনুরমা কাঞ্চি সুপ্রভা শাওন, প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ মাহাবুবুল আলম,প্রাথমিক শিক্ষা অফিসার জীবন আরা বেগম, সমবায় কর্মকর্তা আঃ গফুর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা বেগম আকন্দ,বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, আব্দুল মোতালেব,বিভিন্ন বিদ্যালয়ের প্রধান গন ও সাংবাদিক নেতা তৌকির আহমেদ শাহীন ছাত্র সম্বয়ক আব্দুস সোবহান প্রমুখ।