ঢাকাসোমবার , ২২ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের ম্যাচে লঙ্কাকাণ্ড

admin
জানুয়ারি ২২, ২০১৮ ১২:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

ব্যাট ভেঙ্গে দুই টুকরো! ত্রিদেশীয় সিরিজের ৪র্থ ম্যাচে শ্রীলঙ্কা বনাম জিম্বাবুয়ের ম্যাচে ঘটেছে এমন লঙ্কাকাণ্ড! রোববার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের দেয়া ১৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাঝ পথে ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়া টিম লঙ্কাকে টেনে নিয়ে যাচ্ছিলেন ব্যাটসম্যান দিনেশ চান্দিমাল।

২৫ রানের ইনিংসে তখন তিনি পা রেখেছেন মাত্র, দলের স্কোর তখন ১৫০/৫। ম্যাচের ৩৭ তম ওভারে বল করতে আসেন জিম্বাবুয়ের পেসার কাইল জারভিস। নিজের নবম ওভারের প্রথম বলেই ভেঙ্গে দিলের প্রতিপক্ষের ব্যাট। গুড লেনথের বলটি পিচ করে উইকেটের দিকে ডুকার পথে পা বাড়িয়ে সোজা ব্যাটে ড্রাইভ করেন চান্দিমাল।

এরপরের চিত্রটি অনেকের কাছে অপ্রত্যাশিত আবার অনেকের কাছে হাস্যকর। ভেঙ্গে দুই টুকরো হয়ে যায় ব্যাট! এক টুকরো চান্দিমালের হাতে অন্যটি উইকেটের পাশে। এমন দৃশ্যে অবশ্য মুচকি হেসেছেন চান্দিমাল।

ত্রিদেশীয় সিরিজের ৪র্থ ম্যাচে জিম্বাবুয়েকে হারিয়ে ২য় ম্যাচে হারের শোধ নিল শ্রীলঙ্কা, একই সাথে বেঁচে রইল হাথুরুদের ফাইনালে খেলার স্বপ্ন। চান্দিমালের ৩৮ ও পেরেরার অপরাজিত ৩৯ রানে ভর করে ৪৫ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা।