ঢাকাসোমবার , ১২ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে পাকিস্তান

admin
জুন ১২, ২০১৭ ৫:৫৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীলঙ্কাকে ৩ উইকেটে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। ৪৪ ওভার ৫ বলে ৭ উইকেট হারিয়ে ২৩৭ রান করে জয় নিশ্চিত করে পাকিস্তান।

এর আগে বাঁচা-মরার লড়াইয়ের ম্যাচে টসে জিতে শ্রীলঙ্কাকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান পাক অধিনায়ক সরফরাজ আহমেদ। ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সবক’টি উইকেট হারিয়ে ২৩৬ রানে সংগ্রহ করে লঙ্কানরা। লঙ্কানদের পক্ষে সর্বোচ্চ ৭৩ রান এসেছে নিরুশান ডিকভেলার ব্যাট থেকে।

পাকিস্তানের বোলিং তোপে ২৩৬ রান তুলতেই গুটিয়ে যায় ম্যাথুস বাহিনী। পাকিস্তানের হয়ে জুনায়েদ খান ও হাসান আলী ৩টি করে এবং মোহাম্মদ আমির ও ফাহিম আশরাফ ২টি করে উইকেট নেন।

এর আগে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দু`দল মুখোমুখি হয় মোট ৩ বার। অবশ্য এখানে এগিয়ে পাকিস্তান। লঙ্কানদের একটি জয়ের বিপরীতে তারা জিতেছে দু`টি ম্যাচে। তবে কার্ডিফের সোফিয়া গার্ডেনে আগে কখনোই মুখোমুখি হয়নি এই দুই এশিয়ান ক্রিকেট পরাশক্তি।

অন্যদিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ৩ বার সেমিফাইনালে খেললেও শিরোপা এখনো ছোঁয়া হয়নি পাকিস্তানের। তবে ২০০২ সালে এই ট্রফিটি জয়ের সুখস্মৃতি আছে লঙ্কানদের।

শ্রীলঙ্কা একাদশ: 
নিরোশান ডিকভেলা, দানুস্কা গুনাথিলাকা, কুশল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, অ্যাঞ্জেলো ম্যাথিউস (অধিনায়ক), আসেলা গুনারত্নে, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, সুরাঙ্গা লাকমাল, লাসিথ মালিঙ্গা, নুয়ান প্রদীপ।

পাকিস্তান একাদশ: 
আজহার আলি, ফখর জামান, বাবর আজম, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, সরফরাজ আহমেদ (অধিনায়ক), ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শাদাব খান, হাসান আলি, জুনাইদ খান।

 

স/এষ্