সোহেল রানা,মৌলভীবাজার প্রতিনিধিঃ মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় ডাকাতি প্রস্তুতি কালে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ জুলাই) ভোরে দক্ষিণ উত্তর সহ এলাকার রেল ব্রিজ এর পাশ থেকে তাদেরকে আটক করা হয়। সিনিয়র সহকারী পুলিশ সুপার আশরাফুজ্জামান এর নেতৃত্বে ওসি মোঃ আব্দুছ ছালেক সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ উত্তরসুর রেল ব্রীজ সংলগ্ন এলাকা হইতে ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় লোকজনের সহায়তায় তিন ডাকাতকে আটক করা হয়।
ডাকাতরা হলেন,মোঃ খোকন গাজী,মোঃ ছোবহান মিয়া,মোঃ জহুর আল। এসময় তাদের কাছ থেকে একটি পাইপ গান,২ রাউন্ড কার্তুজ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে।
স/এষ্

