ঢাকামঙ্গলবার , ৯ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শ্রীনগরে সেলুন মালিকের রহস্যজনক মৃত্যু

admin
মে ৯, ২০১৭ ৫:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে মো ঃ হানিফ (৩৫) নামের সেলুন মালিকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ৮ টার দিকে উপজেলার রাঢ়িখাল স্যার জগদীশ চন্দ্র বসু কমপ্লেক্সের বাগানের একটি আম গাছ থেকে সেলুন মালিকের ঝুলন্ত লাশটি উদ্ধার করে শ্রীনগর থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানাযায়, হানিফের লাশটি চিকন একটি লাইলনের রশি দিয়ে ঝোলানো অবস্থায় ছিল। তবে এটি হত্যা নাকি আতœহত্যা তা বুঝা যাচ্ছে না। হানিফের বাড়ি কুমিল্লার মুরাদ নগর উপজেলায়। সে শ্রীনগর উপজেলার তিন দোকান এলাকার নিউ ষ্টাইল সেলুনের মালিক ছিলেন। অনেকদিন ধরে সে স্ত্রী ও দুই ছেলে-মেয়ে নিয়ে ওই এলাকার হাবিবুর রহমানের বাড়িতে ভাড়া থাকতো।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগীর হোসেন জানান, লাশ উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয় একটি অপমৃত্যুু মামলা হয়েছে। ময়না তদন্তে উপর ভিত্তি করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।

স/এষ্