মুন্সীগঞ্জ প্রতিনিধি: আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে শ্রীনগরে প্রায় ৩৫০০ গরিব দুস্থ নারী-পুরুষের মাঝে রমজানের ইফতার সামগ্রী বিতরণ করেছে জাহানারা ট্রেড ও ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেড।সোমবার (০৭ মে) বিকেল ৩:৩০ টায় শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের কামাড়গাও এ আঃ বারী খান সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে-সিরাজুল ইসলাম(সূর্য খান) এর সহযোগিতায় ইফতার সামগ্রী ছোলা, ডাল, চিনি, সেমাই ও ভোজ্য তৈল বিতরণ করা হয়।
জাহানারা ট্রেডের কর্ণধার তানভির ইসলাম খানের সার্বিক তত্ত্বাবধানে ও ইলিয়াছ খানের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিটি ব্যাংক ও ফিনিক্স ইনসিওরেন্স কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ সোয়েব,শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুল ইসলাম,শ্রীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আলমগির হোসেন,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শহিদুল ইসলাম (একুল খান),ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান রেজিস্ট্রার জাহিদুল ইসলাম বিপ্লব,ভাগ্যকুল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রতন শাহা,মোঃ মোশারফ বেপারী, মোকাজ্জল হোসেন খান,সামাদ,নারী ইউপি সদস্য রাজিয়া,আলেয়া।
এছাড়াও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মামুন কবির,জিএম খালিদ,আব্দুল হাই, কাজল কাজী,আইয়ুব খান,রফিকুল হক,আবুল কাশেম বাবু,হাবিবুর রহমান দ্বিপু প্রমুখ।
স/রহ

