ঢাকাসোমবার , ৩০ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শ্বারুদ্ধকর ম্যাচে ৬ রানের জয়ে পেয়েছে ভারত

admin
অক্টোবর ৩০, ২০১৭ ৯:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

কানপুরে সিরিজ নির্ধারণী শ্বারুদ্ধকর ম্যাচে ৬ রানের জয়ে পেয়েছে ভারত।   সফরকারী কিউইরা শেষ ম্যাচে ঝলক দেখালেও শেষ পর্যন্ত বুমরাহ ও ভুবনেশ্বরে বোলিং চমকে জয় তুলে নেয় স্বাগতিকরা।

ভারতের দেওয়া ৩৩৭ রানে জবাবে ৩৩১ রানেই থামে ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৭৫ রান করেন কলিন মুনরো। উইলিয়ামসন ৬৪ ও টম ল্যাথাম করেন ৬৫। এছাড়া ছোট ছোট স্কোরে অবদান রেখেছেন অন্যরাও।   ভারতের হয়ে জাসপ্রিত বুমরাহ ৩টি, যুবেন্দ্র চাহাল ২টি ও ভুবনেশ্বর কুমার ১টি উইকেট নেন।

এর আগে ওপেনার রোহিত শর্মার ১৪৭ ও অধিনায়ক বিরাট কোহলির ১১৩ রানের ইনিংসের ওপর ভর করে ৬ উইকেটে ৩৩৭ রান তুলে ভারত। নিউজিল্যান্ডের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মিচেল স্যান্টনার,টিম সাউদি ও অ্যাডাম মাইল।

এদিকে ওই ম্যাচে নতুন মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। তিনি পৌঁছে গেছেন ৯ হাজার রানের অভিজাত ক্লাবে।

   আর একই সঙ্গে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ৩২তম ওয়ানডে শতক। আর রোহিত শর্মা ১৫তম শতক।

স/মা