শোক দিবসে ফরিদপুর শহরের ১৪ নং ওয়ার্ড আ’লীগের আলোচনা সভা
আবু নাসের হুসাইন: জাতীয় শোক দিবস উপলক্ষে ফরিদপুর শহর আওয়ামী লীগের উদ্যোগে শহরের ১৪ নং ওয়ার্ডে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গনভোজ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ৩ টায় ফরিদপুর শহরের ১৪ নং ওয়ার্ড মামুদপুরে এ কর্মসূচি পালন করা হয়।

১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের আহব্বায়ক মুন্নু মোল্যার সভাপতিত্বে শোকসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ ফরিদপুর জেলা শাখার উপদেষ্টা পরিষদের সদস্য একে আজাদ। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফরিদপুর শহর আওয়ামীলীগের আহব্বায়ক মনিরুল হাসান মিঠু, জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভি মাসুদ, শহর আওয়ামীলীগের যুগ্ন-আহব্বায়ক মনিরুজ্জামান, সাবেক ইউপি চেয়ারম্যান ফকির বেলায়েত হোসেন, শহর আওয়ামীলীগের সদস্য নুরুল আমীন বাপ্পি, অত্র ওয়ার্ডের যুগ্ন-আহব্বায়ক ঝলক হোসেন প্রমুখ ।
শোকসভার শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের নিহত সদস্যদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করে কর্মসূচি শুরু হয়। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে আলোচনা করা হয়। দোয়া মাহফিল ও গনভোজ বিতরন করা হয়।

