ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শোক দিবসের চিত্রাংকন প্রতিযোগীতায় ১ম স্থান বিজয়ী শিশু অদ্রিজা কর

admin
আগস্ট ১৬, ২০১৭ ১০:৩৭ অপরাহ্ণ
Link Copied!

স্বপন দাস, আগৈলঝাড়া

আগৈলঝাড়ায় ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগীতায় এবার ১ম স্থান অধিকার করেছেন ১১ বছর বয়সী আলোচিত শিশু অদ্রিজা কর । এই অদ্রিজা কর এর আকাঁ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আমন্ত্রণ পত্রের পিছনের পাতায় ছাপা হওয়ায় মামলা হয়েছিল সাবেক ইউএনও গাজী তারিক সালমনের বিরুদ্ধে।
জানা গেছে, গত ১৪ ই আগস্ট সোমবার বিকেলে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগীতায় আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন প্রাইমেরী স্কুল থেকে ৭৫ জন কোমলমতি শিশু এ চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণ করে।

এবারের চিত্রাংকন প্রতিযোগীতার বিষয় ছিল জাতীয় শোক দিবসের সাথে সামঞ্জস্যপূর্ণ ছবি অংকন। এ চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারীদের ৩টি গ্রুপে ভাগ করা হয়। শিশু শ্রেণী থেকে ১ম শ্রেণী পর্যন্ত “ক” গ্রুপ, ২য় শ্রেণী থেকে ৩য় শ্রেণী পর্যন্ত “খ” গ্রুপ ও ৪র্থ শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত “গ” গ্রুপ। “ক” গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করে পার্থ হালদার, “খ” গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করে শ্যামা দাস এবং এবারে “গ” গ্রুপ থেকে ১ম স্থান অধিকার করে বঙ্গবন্ধুর ছবি আঁকা আলোচিত সেই শিশু অদ্রিজা কর। ১ম স্থান বিজয়ী তিন জনই আগৈলঝাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

গত ১৫ই আগস্ট সকালে আগৈলঝাড়া শ্রীমতি মাতৃমঙ্গল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন এর উদ্যোগে এ চিত্রাংকন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহম্মেদ রাসেল। এ সময় অন্যান্যোর মধ্যে উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) শতরূপা তালুকদার, বরিশাল জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য, আওয়ামীলীগ নেতা, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহকারী ইউনিট কমান্ডার, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন সরদার, মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রাণী রায়, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আঃ রাজ্জাক মোল্লা, ওসি (তদন্ত) আঃ রহমান, শিক্ষা কর্মকর্তা সিরাজুল হক, গৈলা বিভাগীয় বেবী হোমের উপ-তত্বাবধায়ক আবুল কালাম অজাদ, মৎস কর্মকর্তা রজিনা আকতারসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচরীবৃন্দ।

উল্লেখ্য যে, গত ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আগৈলঝাড়া উপজেলা প্রশাসন কর্তৃক আমন্ত্রনপত্রে ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও শিশু দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাংকন প্রতিযোগীতায় ২য় স্থান অধিকারী অদ্রিজা কর এর আঁকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি পিছনের পাতায় ছাপা হলে তৎকালীন আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকতা গাজী তারিক সলমন এর বিরুদ্ধে গত ৭ই জুন মামলা দায়ের করেন তৎকালীন বরিশাল আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও বরিশাল আইনজীবী সমিতির সভাপতি এাডভোকেট সৈয়দ ওবায়দুল্লা সাজু। এরই পরিপ্রেক্ষিতে গত ১৯ জুলাই সকালে মামলার শুনানিতে গাজী তারিক সলমন এর জামিন না-মঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়, পরে ওই দিন বিকেলেই তাকে জামিন দেয়া হয়। এই ঘটনায় সারাদেশে গণমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। ঘটনাটি নজরে আসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র। মামলা করায় দল থেকে বহিস্কার করা হয় এাডভোকেট সৈয়দ ওবায়দুল্লা সাজুকে। পরে ওবায়দুল্লা সাজু মামলাটি প্রত্যাহার করলে, আদালত মামলাটি খারিজ করে দেয়/

স/মা