এ. মান্নান, জাবি প্রতিনিধি :
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪২তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ২৪ অাগস্ট (বৃহস্পতিবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আয়োজনে আজ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মহুয়া তলায় সকালে এ কর্মসূচি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম। কর্মসূচি উদ্বোধনকালে উপাচার্য বলেন, শোকের মাসে রক্তদানের মত ‘ত্যাগের’ নিদর্শন প্রশংসার দাবি রাখে। একজনের রক্ত আরেক জনের জীবন রক্ষা করতে পারে।
এ জন্য সবাইকে স্বেচ্ছায় রক্তদানে আরো উৎসাহী করে তুলতে হবে। তিনি বলেন, চিকিৎসাবিজ্ঞানের নিয়ম মেনে রক্তদান কোনো ক্ষতিকর নয়; বরং স্বাস্থ্যের জন্য ভালো। তবে অসুস্থ্য ব্যক্তির রক্তদান অপরাধের শামিল। এ জন্য রক্ত গ্রহণে সর্তক থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে প্রো-উপাচার্য অধ্যাপক ড. আবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক আবু সুফিয়ান বক্তব্য রাখেন।
স/এষ

