ঢাকাবুধবার , ২২ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় ৪ হিন্দু পরিবারে ডাকাতি, ভয়ে মামলা করতে নারাজ!

admin
নভেম্বর ২২, ২০১৭ ৪:৩৫ অপরাহ্ণ
Link Copied!

ওয়ালিউল্লাহ, শৈলকুপা : ঝিনাইদহের শৈলকুপার ফুলহরি ইউনিয়নের গজাড়িয়া পাড়া গ্রামে ৪ হিন্দু পরিবারে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি ও মারধরের ঘটনা ঘটেছে । বুধবার গভীর রাতে ঐ গ্রামের বিধান কুমার বিশ্বাস, সন্তোস বিশ্বাস, শ্রিকান্ত ও রণজিৎ এর বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। ভয়ে মামলা করতে সাহস পাচ্ছে না পরিবার গুলো । বুধবার সকালে ইউ পি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল ও শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনা স্থল পরিদর্শন করেছেন।
বিধান কুমার বিশ্বাস বলেন, বুধবার গভীর রাত্রে হাফপ্যান্ট পরা ১০-১২ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে আমাকে আটকে ফেলে ঘর খুলে দিতে বলেন, এর পর আমার ঘর থেকে ১ টি চেন ও ২ জোড়া কানেরতা সহ ২লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়, এছাড়া হৈচৈ শুনে সন্তোষের বাড়ি থেকে এক মহিলা দেখতে আসলে তাকে আটকে মারধর করা হয়।
এসময় সন্তোষ, শ্রিকান্ত ও রণজিৎ এর বাড়ি থেকে নগদ টাকা স্বর্ণালঙ্কার মোবাইল সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল ডাকাতির ঘটনা ঘটে।
এ দিকে ডাকাতির পরেও মামলা করছেনা কেন জানতে চাইলে রণজিৎ বলেন, এমনিতেই ডাকাতি হচ্ছে আবার মামলা করে কি নিজের প্রাণ হারাবো!
এদিকে ১ সপ্তাহ আগে ইউনিয়নের মহব্বতপুরে ডাকাতির রেশ কাটতে না কাটতে আবার ডাকাতি হওয়ায় জনমনে আতংক বিরাজ করছে।
প্রতিটা ডাকাতির ঘটেছে দেশীয় অস্ত্র হাসো মুখে জিম্মি করে বলে ভুক্তোভোগিদের বক্তব্য থেকে জানা গেছে।
এ ব্যাপারে শৈলকুপা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, অভিযান অব্যাহত আছে, তারা মামলা করতে রাজি না হলে, পুলিশ নিজেই মামলা করবে, এবং যথাযত ব্যবস্থা গ্রহন করবে।

স/এষ্