শৈলকুপা প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় শৈলকুপা প্রেসক্লাবের সভাপতি শাহীন আক্তার পলাশ এবং সাংবাদিক ওয়ালিউল্লাহ সহ ৯ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলে অভিযোগ করেছেন সাংবাদিকদ্বয়।
শাহীন আক্তার পলাশ বলেন, শৈলকুপা শহরে চৌরাস্তা মৌড়ে বাজার পাড়ায় বসবাস কৃত ভবনটি ৪ শতক জমির উপর নির্মান করি আমি। যার সমান সমান মালিক আমি ও আমার মেয়ে তানিশা। কিন্ত আমার সাবেক স্ত্রী শারমীন আক্তার তানিয়া জোর পূর্বক ভবনটি দখল করার চেষ্টা করে ৮ ই ডিসেম্বর সন্ত্রাসী হামলা করলে আমি থানায় জিডি করি। স্থানিয় ভাবে ১৪ তারিখে সালিশের দিন ধার্য থাকলেও সালিশ বাদ রেখেয় মেয়ের জায়গার অজুহাতে ভবনটির ২য় তলা দখলে নেয়। আবারো ২৪ তারিখে সালিশের তারিখ থাকলেও ২১ তারিখে ভবনের ৩ তলার ১ টি কক্ষ ভেং্গে মালামাল নিয়ে যায়। নিচ তলা প্রেসক্লাবকে ভাড়া দেয়া রুমটি সহ তালা কেটে লুট করা কালে বাধা দিলে সে আমার সহ ৯ জনের নামে নারী ও শিশু নির্যাতন আইনে মিথ্যা মামলা দায়ের করে।
সাংবাদিক ওয়ালিউল্লাহ বলেন, উক্ত ভবনের ১ টি রুম শৈলকুপা প্রেসক্লাব ভাড়া নিয়ে কার্যক্রম পরিচালনা করে আসছে, দপ্তর সম্পাদক হিসেবে বিষয়টি আমি জানতে চাওয়ায় আমার নামেও মিথ্যা মামলা দেয়া হয়েছে।
শৈলকুপা থানার ওসি আলমগীর হোসেন বলেন, বাদী মামলা দিয়েছে নিয়েছি, তদন্ত কর্মকর্তা তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নিবেন।
স/এষ্

