ঢাকাসোমবার , ৩ জুন ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় যুবতী ধর্ষনের অভিযোগে মামলা

admin
জুন ৩, ২০১৯ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার যাদবপুর গ্রামে ১৭ বছর বয়সী এক প্রতিবন্ধি যুবতী ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। রোববার ধর্ষিতার ভাই ইনসান আলী বাদী হয়ে এই মামলা করেন।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে ওই যুবতী শুক্রবার বিকালের দিকে নদীতে কাপড় ধুতে গেলে একই গ্রামের ছাব্দুল মোল্লার ছেলে রাব্বুল মোল্লা (২১) তাকে পাট ক্ষেতে নিয়ে ধর্ষণ করে।

শৈলকুপার ফুলহরি আলমডাঙ্গা আব্দুল হাই কলেজের ছাত্র রাব্বুল মোল্লা এ ঘটনার পর থেকেই পলাতক রয়েছে। ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষা ও চিকিৎসার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুর রহমান ঝিনাইদহ সদর হাসপাতালে ধর্ষণের শিকার মেয়েটিকে দেখতে যান এবং তার বক্তব্য রেকর্ড করেন।

মেয়েটির ভাই ইনসানের অভিযোগ তার প্রতিবন্ধি বোনকে বিয়ের প্রলোভন দেখিয়ে রাব্বুল মোল্লা ধর্ষণ করে।
শৈলকুপা থানার ওসি আইয়ূবুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে রোববার জানান, শৈলকুপা থানায় ধর্ষিতার ভাই একটি মামলা করেছেন।

পুলিশ অভিযুক্তকে গ্রেফতারের জন্য চেষ্টা চালাচ্ছে।

স/না