ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের শৈৃলকুপা উপজেলার খালকুলা গ্রামে মোবাইল চার্জার বিস্ফোরণে তানিয়া খাতুন (২৬) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে এ দূর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের উজ্জল হোসেনের স্ত্রী।
পারিবারিক সূত্রে জানা যায়, তানিয়া খাতুন দুপুরে গোসলের পর ভেজা কাপড়ে মোবাইল চার্জ দেওয়ার সময় মোবাইলটি বিস্ফোরিত হয়। তাৎক্ষনিক সে মাটিতে লুটিয়ে পড়ে। এসময় তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক ডা. আশিকুজ্জামান জানান, বিস্ফোরণের পাশাপাশি বিদ্যুস্পৃষ্টে তার মৃত্যু ঘটেছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, নিহত গৃহবধূ তানিয়ার সুরোতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
স/মা

