ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত

admin
নভেম্বর ১৯, ২০১৭ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

শৈলকুপায় মুক্তিযোদ্ধা সংসদের আনন্দ উৎসব ও শোভাযাত্রা অনুষ্ঠিত

ওয়ালিউল্লাহ, শৈলকুপা প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য স্বীকৃতি লাভ করায় ঝিনাইদহের শৈলকুপায় আনন্দ উৎসব শোভাযাত্রা করেছে মুক্তিযোদ্ধা সংসদ, শৈলকুপা কমান্ড । শনিবার বেলা ১০.৩০ টায় মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল চত্তর থেকে শোভা যাত্রা বের হয়ে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনির সভাপতিত্বে, শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা। এছাড়া শৈলকুপা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোনায়ার হোসেন মালিথা, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক আবেদ আলী, ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা, মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার রহমত আলী মন্ট,ু শৈলকুপা উপজেলা ছাত্রলীগের সভাপতি দিনার বিশ্বাস সহ অন্যান্য মুক্তিযোদ্ধা গণ উপস্থিত ছিলেন ।

স/মা