ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

admin
অক্টোবর ২৩, ২০১৭ ৭:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

মুক্তিযোদ্ধা ভোটার তালিকা থেকে রাজাকারদের নাম বাতিল ও বিচারের দাবীতে
শৈলকুপায় মুক্তিযোদ্ধাদের মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

ঝিনাইদহ প্রতিনিধি

মুক্তিযোদ্ধা ভোটার তালিকা থেকে রাজাকারদের নাম বাতিল, ভাতা বন্ধন ও বিচারের দাবীতে ঝিনাইদহের শৈলকুপায় মানববন্ধন, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রোববার দুপুরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে কবিরপুরে অবস্থিত বঙ্গবন্ধুর প্রতিকৃতির সামনে মানববন্ধনে কয়েক শতাধিক মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন। মনববন্ধনে বক্তব্য রাখেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মনোয়ার হোসেন মালিথা ও সাবেক জেলা ইউনিট ডেপুটি কমান্ডার রইচ উদ্দিন। মানববন্ধন শেষে মুক্তিযোদ্ধারা একটি প্রতিবাদ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন। দাবী বাস্তবায়ন না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসূচীর হুশিয়ারী দেন মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ।

স/মা