ঢাকামঙ্গলবার , ২১ মে ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় ভূয়া ডিবি ওসি আটক

admin
মে ২১, ২০১৯ ১:৪১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের শৈলকুপায় ডিবি পুলিশের ভূয়া ওসি আটক হয়েছে। রবিবার উপজেলার ভাটই এলাকা থেকে তাকে শৈলকুপা থানা পুলিশ আটক করে।

আটককৃত ব্যক্তি নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার গয়েশপুর এলাকার মৃত তোফাজ্জেল হোসেনের ছেলে খোকন (৫৫)।

শৈলকুপা সার্কেলের সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জনান, রবিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ভাটই বাজারের মিয়া মার্কেট এর সামনে থেকে খোকন নামের এক ভূয়া ডিবি ওসিকে আটক করা হয়েছে।

সে আরো ৩ সহযোগিকে সাথে নিয়ে প্রাইভেট কারে করে ভাটই বাজারে আসে। এ সময় ডিবি পুলিশের ওসি পরিচয়ে আরাপপুর এলাকার গরু ব্যবসায়ী নজরুলকে ভাটই বাজার থেকে চক্রটি আটক করে।

পরে তার কাছে থাকা নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ছিনিয়ে নেয়। ডিবি পুলিশের ওসি পরিচয়দানকারী খোকনের আচরণ সন্দেহজনক হলে স্থানীয় জনতা তাকে আটক করে পুুুুলিশকে খবর দেয়।

অবস্থা বেগতিক দেখে তার সহযোগি প্রতারক চক্রটি গাড়ী ঘুরিয়ে দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়।

খবর পেয়ে শৈলকুপা থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমানের নেতৃত্বে এসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে ভূয়া ডিবি ওসিকে আটক করে শৈলকুপা থানায় নিয়ে আসে।

এসময় তার কাছ থেকে ছিনতাই এর নগদ ত্রিশ হাজার দুইশত টাকা ও একটি ধারালো ড্রেগার আকৃতির ছোরা এবং ভূয়া পুলিশ পরিচয়পত্র উদ্ধার করা হয়।

স/এষ্