ঢাকাবৃহস্পতিবার , ১৪ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় ধুমপান বন্ধে বিশেষ আন্দোলন শুরু!

admin
সেপ্টেম্বর ১৪, ২০১৭ ৬:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ সংবাদদাতা

ঝিনাইদহের শৈলকুপায় ধুমপান সকল মাদকের উৎস তাই ধুমপান রোধে, নিয়ন্ত্রনে আন্দোলন শুরু হয়েছে। এরই মাঝে শৈলকুপা শহরে মাইকিং করা হয়েছে। ধুমপান রোধে আরো বিস্তারিত উদ্যোগ গ্রহন করা হচ্ছে। প্রকাশ্যে ধুমপায়ী দেখলে জরিমানা করা হবে। আর এ আন্দোলন করছে কোন এনজিও নয়, কোন বিদেশী ফান্ড নয়, একেবারেই ব্যক্তি উদ্যোগে, ভাল লাগার ভালবাসার জায়গা থেকে। নতুন প্রজন্মকে মাদকমুক্ত করার লক্ষে। যিনি এ উদ্যোগ নিয়েছেন তিনি হলেন শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা উসমান গনি। তিনি এরই মাঝে আরো বেশকিছু উদ্যোগ নিয়ে সফল হয়েছেন। তিনি সরকারের একজন আমলা হলেও এসবের বাইরে আমজনতার কাছে, গনমানুষের কাছে আলাদা ইমেজ তৈরী করতে সক্ষমতার পথে এগিয়ে চলেছেন। শৈলকুপা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

স/মা