ঢাকাশুক্রবার , ২৯ নভেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শৈলকুপায় এক পাগলা কুকুড়ের কামড়ে আহত ৩০

admin
নভেম্বর ২৯, ২০১৯ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

জাহিদুর রহমান তারিক, ঝিনাইদহঃ ঝিনাইদহের শৈলকুপায় এক পাগলা কুকুড়ের কামড়ে অন্তত ৩০ জন আহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে উপজেলার পাইকপাড়া, বিপ্রবগদিয়া ও নওয়াপাড়া গ্রামে। এর মধ্যে ১২ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন প্রয়োগ করা হয়েছে।

আহতদের কয়েকজনের নাম জানা গেছে। এরা হলো-মাদ্রাসা ছাত্র জাহিদ (১৮), কলেজ ছাত্র সাইফুর ইসলাম (১৮), নুরুজ্জামান (১৫), পলাশ (১৪), নির্মল দাস (২৫) ও আবদুল মান্নান (৭০) প্রমুখ।

আহতরা বর্তমানে শৈলকুপা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স/এস্