ঢাকারবিবার , ২ জুলাই ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শৈলকুপায় আধিপত্য বিস্তার নিয়ে ৩৫টি বাড়ীঘর ভাংচুর

admin
জুলাই ২, ২০১৭ ৯:০১ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি॥
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তিনটি গ্রামের ৩৫টি বাড়ীঘর ভাংচুর করা হয়েছে। রোববার সকালে উপজেলার উমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া, ব্রাহিমপুর ও কদমতলা নামে তিনটি গ্রামে এ হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
গ্রামবাসিরা জানায়, উমেদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা সাব্দার মোল্লার সাথে দীর্ঘদিন যাবৎ প্রতিপক্ষ পরাজিত চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান বাবুলের কর্মী সমর্থকদের মধ্যে সামাজিক ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই স্ত্রূ ধরে রোববার সকালে বাবুলের কর্মী সমর্থকরা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে লক্ষণদিয়া, ব্রাহিমপুর ও কদমতলা গ্রামে সাব্দার মোল্লার কর্মী সমর্থকদের উপর হামলা চালিয়ে প্রায় ৩৫-৪০ টি বসতঘর ভাংচুর করে।
খবর পেয়ে শৈলকুপা থানার পুলিশ সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ওই সকল গ্রাম গুলোতে আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উমেদপুর ইউনিয়নের তিনটি গ্রামে বেশ কয়েকটি বাড়ীঘর ভাংচুরের ঘটনা ঘটেছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

স/এস