ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

শেষ হল কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর ইফতার আয়োজন

admin
জুন ১৫, ২০১৭ ৮:০৭ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিনিধি : কাব্য বিলাস নাট্য গোষ্ঠী দলের সবাইকে নিয়ে বৃহ:স্পতিবার দক্ষিণখান কাওলার নিজ কার্যালয়ে ইফতার ও আলোচনা সভার আয়োজন করে। এই কার্যক্রমে দলের সদস্যদের সাথে উপস্থিত ছিলেন সাংস্কৃতিকমনা ও তরুণ রাজনৈতিক ব্যক্তি আনিসুর রহমান নাঈম, লক্ষীপুর-২ আসনের মনোনয়ন প্রার্থী শেখ শিপন, ডিয়াবাড়ি মলেড হাই স্কুলের শিক্ষক ইয়াসিন আরাফাত, কুর্মিটোলা হাই স্কুলের শিক্ষক বাবু নিরাঞ্জন সরকার ও আরো অনেকে। সবাই এক সাথে ইফতার করার পরে কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর নতুন কমিটি ২০১৭-১৮ এর সবাই নিজেদের পরিচিত তুলে ধরে।

প্রধান অতিথির বক্তব্যে অনিসুর রহমান নাঈম বলেন, দেশে সাংস্কৃতিক চর্চার পরিবেশ বৃদ্ধি করতে হবে। মাদক থেকে তরুণ সমাজকে দূরে রাখতে যথা-যত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে শেখ শিপন বলেন, কাব্য বিলাস নাট্য গোষ্ঠীর মত দেশে আরো সামাজিক সংগঠন গড়ে উঠলে দেশ থেকে জঙ্গিবাদ নির্মূল হবে। দেশের প্রতি তরুণদের দ্বায়বন্ধতা সৃষ্টি হবে।

উল্লেখ্য, প্রতিভার প্রতিক্ষায় নতুনের জয়গান এই শ্লোগানে কাব্য বিলাস ২০০৪ সাল থেকে নিয়মিত নাট্য চর্চা করে আসছে। জাতীয় ও আর্ন্তজাতিক পর্যায়ে ভিন্ন ধারার নাটক পরিবেশন করে দলটি ইতোমধ্যে ব্যাপক সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

স/এষ্